HomeTagsUkraine

ukraine

Russia-Ukraine war: সুমিতে আটকে পড়া পড়ুয়ারা ফিরছেন, জানাল কেন্দ্র

এখন পাওয়া খবরে জানা গিয়েছে।সুমিতে আটকে পড়া পড়ুয়ারা ফিরছেন। ৬৯৪ জন ভারতীয় ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ১২ টি বাসে করে নিয়ে আসা হচ্ছে তাঁদেরকে। 

Sensex: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাসুল গুনছে ভারত, চড়েছে সোনার দাম,পড়ছে শেয়ার বাজার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাসুল গুনছে ভারত, চড়েছে সোনার দাম,পড়ছে শেয়ার বাজার। অশোধিত তেলের দাম ১৩ বছরে এই প্রথম ব্যারেলে ১৩৯ ডলার ছুঁতেই সোমবার সকালে বিশ্ব জুড়ে হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছিল শেয়ার বাজার। লগ্নিকারীদের শেয়ার বিক্রির হুড়োহুড়িতে ভারতে সেনসেক্স এক ধাক্কায় নেমে যায় প্রায় ২০০০ (১৯৬৬.৭১)। পরে সামলে দিন শেষ করে ১৪৯১ পয়েন্ট পতনে। দাঁড়ায় ৫২,৮৪২.৭৫ অঙ্কে। যা সাত মাসের মধ্যে সব থেকে কম।

Russia-Ukraine War: ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, এই নিয়ে তৃতীয়বার

ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। ভারতীয় সময় বেলা সাড়ে ১২ টা থেকে জারি যুদ্ধবিরতি। যুদ্ধে যারা আটকে পড়েছেন তাঁদেরকে ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। 

Russia-Ukraine War: আরও কঠিন হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি, ভারতীয়দের ফেরাতে জেলেনিস্কির সঙ্গে কথা মোদির

আরও কঠিন হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে খোদ উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি ফোনে কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

Narendra Modi: সফলভাবে কোভিড সামলেছি, এখন ইউক্রেন…! নিজের পিঠ চাপড়ে নিলেন মোদি?

সফলভাবে কোভিড সামলেছি, এখন ইউক্রেন…! নিজের পিঠ চাপড়ে নিলেন মোদি? তাঁর কথায়, ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এটি ইউক্রেনের যুদ্ধ অঞ্চল থেকে হাজার হাজার পড়ুয়াদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে এনেছে। 'অপারেশন গঙ্গা' -র মাধ্যমে ১৩,৭০০ জন নাগরিককে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

Russia-Ukraine War: আমি পালাতে শিখিনি,পড়ুয়াদের না ফিরিয়ে ইউক্রেন ছাড়তে নারাজ এই বাঙালি যুবক

জানা গিয়েছে, এখনো পর্যন্ত ৩৫০ জন পড়ুয়াকে দেশে ফিরিয়েছেন তিনি। কিন্তু সকলকে না ফিরিয়ে দেশে ফিরতে নারাজ এই বাঙালি চিকিৎসক-অধ্যাপক। পৃথ্বীরাজ ঘোষের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হলে উদ্বেগের স্বর শোনা যায় তাদের গলায়।

Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত দেশ, প্রথম দিনেই সাতটি পদক জয় ইউক্রেনের

গ্রিগোই বব চিনক্সি প্রথম ব্যক্তি যিনি, ইউক্রেনের হয়ে প্যারা অলিম্পিকে প্রথম পদক জয়লাভ করেন। নিজের জয় দেশের জন্য উৎসর্গ করেছেন তিনি। সেইসঙ্গে রাশিয়াকে ইউক্রেন ছাড়ার বার্তাও দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ নিয়ে উদ্বিগ্ন তাঁরাও। 

Trending Now