Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত দেশ, প্রথম দিনেই সাতটি পদক জয় ইউক্রেনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশিয়ার হামলায় বিপর্যস্ত গোটা দেশ। তবুও খেলার ময়দানে আশা ছাড়ছেন না অ্যাথলিটরা। বেজিংয়ে শীতকালীন প্যারা অলিম্পিকের প্রথম দিনেই সাতটি পদক পেলেন ইউক্রেনের অ্যাথলিটরা। শুধুমাত্র তাই-ই নয়, পদক প্রাপ্তির তালিকায় প্রথম স্থানে রয়েছে ইউক্রেন। তবে এই প্রতিযোগীতায় বাদ বেলারুশ এবং রাশিয়ার।

আরও পড়ুনঃ Ukraine-Russia: রুশ-ইউক্রেন বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী খুন, বাড়ছে উত্তাপ

এদিন সাতটি পদকের মধ্যে তিনটি সোনা পেয়েছে ইউক্রেন। গ্রিগোই বব চিনক্সি প্রথম ব্যক্তি যিনি, ইউক্রেনের হয়ে প্যারা অলিম্পিকে প্রথম পদক জয়লাভ করেন। নিজের জয় দেশের জন্য উৎসর্গ করেছেন তিনি। সেইসঙ্গে রাশিয়াকে ইউক্রেন ছাড়ার বার্তাও দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ নিয়ে উদ্বিগ্ন তাঁরাও।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের স্বর্ণপদক প্রাপ্ত অ্যাথলিট জানিয়েছেন, যখন যুদ্ধ হয় তখন প্রতিটা দিন আমার জন্য দুর্বিসহ হয়ে উঠেছিল। প্রত্যেক দিন কেঁদেছি। আমি বুঝতে পারছি আমি কী করব। আমার এই জয় দেশের মানুষের জন্য উৎসর্গ করলাম। যাতে খুব শীঘ্রই ইউক্রেনের মাটিতে শান্তি ফিরে আসে। দয়া করে যুদ্ধ বন্ধ করুন। এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।

তিনটি সোনা ছাড়াও তিনটি রূপো এবং একটি ব্রোঞ্জ পেয়েছে ইউক্রেন। বায়থলন রেসে প্রথম হয়েছেন ভিথালি লুকিয়াঙ্কো। এই নিয়ে সপ্তমবার সোনা পেয়েছেন তিনি। এদিন তিনি বলেন, আমাদের সকলের খেলজীবনে যেমন ভাই রয়েছে, তেমনিই নিজেদের জীবনেও ভাই রয়েছে। খারকিভে আটকে পড়া প্রত্যেকটি মানুষকে আরও শক্ত হওয়ার আর্জি জানিয়েছন তিনি। নিজের পদক ইউক্রেনের লড়াইয়ে নিয়োজিত প্রত্যকটি মানুষকে উৎসর্গ করেছেন।

যুদ্ধবিধ্বস্ত দেশ, বিরাট সাফল্য ইউক্রেনের 

যুদ্ধবিধ্বস্ত দেশ, বিরাট সাফল্য ইউক্রেনের 
যুদ্ধবিধ্বস্ত দেশ, বিরাট সাফল্য ইউক্রেনের 

তাঁদের কথায়, আমরা গত সপ্তাহে ইতালিতে ছিলাম। আমরা কোনও ট্রেনিংইয়ে জোর দিইনি। আমাদের এই আজ্ররনি সত্যিকারের কঠিন ছিল। ইউক্রেনের পতাকা গায়ে নিয়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের বিষয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত