নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। ভারতীয় সময় বেলা সাড়ে ১২ টা থেকে জারি যুদ্ধবিরতি। যুদ্ধে যারা আটকে পড়েছেন তাঁদেরকে ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোর আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
আরও পড়ুনঃ Russia-Ukraine War: ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, এই নিয়ে তৃতীয়বার


যদিও ইউক্রেনের তরফে বলা হচ্ছে ওসব নাটক করছে রাশিয়া। কারণ, এর আগে দুই বার রাশিয়ার তরফে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবুও কিভ সহ অন্যান্য শহরে হামলা চালিয়ে গেছে রুশ সেনা। জানা গিয়েছে সোমবার খারকিভ, মারিপুল এবং সুমি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে রাশিয়ার তরফে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয় ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। সেই আবেদনে সাড়া দিয়েই কী এই সিদ্ধান্ত নিল মস্কো? সোমবার জানা গিয়েছে, ইউক্রেনের সুমি শহরে হামলা চালিয়েছে রুশ সেনা। সেই শহরে আটকে রয়েছে ৭০০ জন ভারতীয়। ভারতীয়দের সরাতে পলটোভা শহরে তৈরি করা হয়েছে সেফ করিডোর।
ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, যুদ্ধে আটকে পড়াদের ফেরাতে সিদ্ধান্ত
জানা গিয়েছে, ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর এবার ইউক্রেনের এক জলবিদ্যুৎ কেন্দ্রও কব্জা করে ফেলল রাশিয়া। গতকাল দুই শহরে আড়াই ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইউক্রেন লড়াই বন্ধ করলে, রাশিয়া সামরিক অভিযান বন্ধ রাখবে বলে জানায় পুতিন।









