২২ তারিখ থেকে শুরু হয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযান। ১৪ দিন পর এবার সেই উদ্ধার অভিযানে ইতি টানতে চলেছে ভারত। আগামীকাল শেষ হচ্ছে অপারেশন গঙ্গা। সূত্রের খবর, আগামীকালই দেশের ফিরছেন ইউক্রেনে থাকা ভারতীয় আধিকারিকরা।
একটানা ১৪ দিন ধরে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। যুদ্ধে দুই পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। খতিয়ান তুলে ধরল ইউক্রেন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে।
নরেন্দ্র মোদির দুটি ফোন আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সমস্ত জট খোলার জন্য ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে 'অপারেশন গঙ্গা' শুরু করেছে ভারত। ভারতের সহযোগীতায় ফিরলেন বাংলাদেশী পড়ুয়ারা। ৯ জন বাংলাদেশী পড়ুয়াদের উদ্ধার করেছে ভারত। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউক্রেনের উপর হামলা ঘোষণা পর থেকেই রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে বিভিন্ন দেশ ও সংস্থা। প্রাথমিক ভাবে যা ছিল আমেরিকা ও পশ্চিমী দেশগুলোর তরফে কেবলমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা, দিনে দিনে তা ক্রমশ সামাজিক বয়কটের সমতুল্য হয়ে উঠছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক সংবাদসংস্থার মুখোমুখী হয়ে তিনি বলেন, “আমাকে ওই ভয়ানক পরিস্থিতি থেকে তুলে আনার জন্য আমি ভারতীয় দূতাবাস ও ভারতের প্রধানমন্ত্রীর কছে কৃতজ্ঞ। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।"