Ukraine-Russia War: ভারতের সহযোগীতায় ফিরলেন বাংলাদেশী পড়ুয়ারা, মোদিকে ধন্যবাদ হাসিনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে ভারত। ভারতের সহযোগীতায় ফিরলেন বাংলাদেশী পড়ুয়ারা। ৯ জন বাংলাদেশী পড়ুয়াদের উদ্ধার করেছে ভারত। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরও পড়ুনঃ Russia Ukraine War: যুদ্ধের জেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছে পেপসি কো, কোক, ম্যাকডোনাল্ডস

শুধুমাত্র বাংলাদেশ নয়, ‘অপারেশন গঙ্গা’ র মাধ্যমে নেপাল এবং টিউনিশিয়ার ছাত্রদের ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি পাকিস্তান থেকে আশমা শফিক নামে এক মহিলাকে ফেরানো হয়েছে। তার জজ্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পাক মহিলা।

গত মাসে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ইউক্রেনে। একের পর এক শহর রুশ সেনা ঘিরে রেখেছে। যার ফলএ স্তব্ধ সমস্ত যোগাযোগ ব্যবস্থা। জল খাদ্যাভাবে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। তাই ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। গতকালই রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সুমি থেকে বেশ কয়েকজন পড়ুয়াদের ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে।

ইতিমধ্যেই একাধিকবার বৈঠকে বসেছে রাশিয়া এবং ইউক্রেন। কিন্তু কোনও সমাধানসূত্র মেলেনি। গত পরশু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে রাশিয়ার দূতাবাদের তরফে পুড়ুয়ায়দের ফেরানো হয়েছে বিশেষ দূতাবাসের মাধ্যমে।

ভারতের সহযোগীতায় ফিরলেন বাংলাদেশী পড়ুয়ারা, হাসিনার ধন্যবাদ জ্ঞাপন 

ভারতের সহযোগীতায় ফিরলেন বাংলাদেশী পড়ুয়ারা, হাসিনার ধন্যবাদ জ্ঞাপন 
ভারতের সহযোগীতায় ফিরলেন বাংলাদেশী পড়ুয়ারা, হাসিনার ধন্যবাদ জ্ঞাপন

সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি থেকে এখনও অবধি প্রায় ১৮ হাজার ভারতীয় পড়ুয়াদের ফেরানো সম্ভব হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন