Ukraine-Russia War: যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার, পরিসংখ্যান দিল ইউক্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একটানা ১৪ দিন ধরে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। যুদ্ধে দুই পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। খতিয়ান তুলে ধরল ইউক্রেন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুনঃ Ukraine-Russia War: যুদ্ধের ১৪ তম দিনে কিছুটা নরম পুতিন, তবে কি পিছু হটছে রাশিয়া?

ইউক্রেনের পরিসংখ্যান অনুযায়ী, ১০৭০ টি ট্যাঙ্কার সহ অন্যান্য যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯ টি যুদ্ধ বিমান। ১২০ টি আর্টিলারিকে ধ্বংস করেছে ইউক্রেন সেনা। ৮১ টি হেলকপ্টার ধ্বংস হয়েছে যুদ্ধপর্বে। ৩১৭ টি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার। যুদ্ধের জন্য ক্ষতি হয়েছে ৪৮২ টি গাড়ির। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ টি যুদ্ধজাহাজ। ২৮ টি অ্যাণ্টি ক্রাফট ওয়ারফেয়ার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।

Image

ইতিমধ্যেই ইউক্রেন ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে সাধারণ মানুষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন সরকারকে উৎখাত করার কোনও লক্ষ্যই তাঁদের নেই। গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে যে আলোচনা হয়েছে তা এখন অনেকটাই ইতিবাচক বলে দাবী করছেন তিনি।

Image

প্রায় ২ মিলিয়নের অধিক তিফিউজি ইউক্রেনের সীমান্তে উপস্থিত হয়েছেন। এদের মধ্যে বেশীভাগ মহিলা এবং শিশু বলে জানা গিয়েছে। এই পরিসংখ্যান মিলছে সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের তরফে। সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি থেকে এখনও অবধি প্রায় ১৮ হাজার ভারতীয় পড়ুয়াদের ফেরানো সম্ভব হয়েছে।

যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার, দেখুন এক নজরে 

যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার, দেখুন এক নজরে 
যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার, দেখুন এক নজরে

গত মাসে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ইউক্রেনে। একের পর এক শহর রুশ সেনা ঘিরে রেখেছে। যার ফলএ স্তব্ধ সমস্ত যোগাযোগ ব্যবস্থা। জল খাদ্যাভাবে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। তাই ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। গতকালই রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সুমি থেকে বেশ কয়েকজন পড়ুয়াদের ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত