Ukraine-Russia War: যুদ্ধের ১৪ তম দিনে কিছুটা নরম পুতিন, তবে কি পিছু হটছে রাশিয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ লেগে গিয়েছে। বুধবার ৯ মার্চ তা ১৪তম দিনে পড়েছে। যুদ্ধ থামার কোনও নাম নেই। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া বিদেশি মুদ্রা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির দুটি ফোন, সুমি থেকে ফেরানো সম্ভব হল পড়ুয়াদের, কিভাবে?

গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ডলারের বেশি তুলতে পারবেন না। এই অবস্থায় কিছুটা সুর নরম করলেন পুতিন। রাশিয়ার পক্ষ থেকে বিবৃতি বলা হয়েছে, তারা ইউক্রেনের সরকারকে উৎখাত করতে চায় না। এমন কোনও লক্ষ্য তাদের নেই।

বুধবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ইউক্রেনকে দখল করা বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারকে ছুড়ে ফেলে দেওয়ার কোনও বাসনা নেই মস্কোর। তিনি বলেন,

‘ইউক্রেনকে দখল বা ইউক্রেন রাষ্ট্রকে ধ্বংস করা বা সেই দেশের সরকারকে উৎখাত করার’ লক্ষ্য নেই রাশিয়ার সেনার। সেইসঙ্গে তিনি জানান, দু’দেশের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে, তা কিছুটা অগ্রসর হয়েছে। যে দু’দেশের মধ্যে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আলোচনা চলছে।

যুদ্ধের ১৪ তম দিনে কিছুটা নরম পুতিন, তবে কি পিছু হটছে রাশিয়া?

রাশিয়ার এইরূপ বক্তব্য নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন তবে কি অবশেষে পশ্চিমী দুনিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলেই পিছু হটছে রাশিয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত