Ukraine-Russia War: ইউক্রেনে জয় হবে না পুতিনের, আরও কঠোর পদক্ষেপ আমেরিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে জয় হবে না পুতিনের। হোয়াইটহাউজ থাকে বার্তা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসঙ্গে কঠোর পদক্ষেপ নিল আমেরিকা। সেইসঙ্গে রাশিয়ার তেল, কয়লা প্রাকৃতিক গ্যাস আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুনঃ রাজ্যপালের বক্তব্য পক্ষপাতদুষ্ট, বৈঠক এড়ালেন স্পিকার, বিধানসভা কাণ্ডে বাড়ছে সংঘাত

গত মাসের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পরেই ইউক্রেনে অভিযান চালিয়েছে রুশ সেনা। এরপরেই একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমেরিকার তরফে। সেই তালিকায় নতুন সংযোজন, রাশিয়া থেকে তেল, কয়লা প্রাকৃতিক গ্যাস আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। চলতি বছরের শেষে একই পথে হাঁটতে চলেছে ব্রিটেন।

এদিন পুতিনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্টের বার্তা, পুতিন এখনও অবধি একটিও শহর দখল করতে পারেনি। ইউক্রেনে কোনও দিনই প্রভাব বিস্তার করতে পারবে না। এই আগ্রাসনের কারণে পরিণতি ভয়ানক হতে পারে। সেটা রাশিয়ার ভাবনার বাইরে।

তবে নাটোর প্রবেশে অনুমতি দিতে চাইছেন না ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কি। এরই মধ্যে ইউক্রেনকে যুদ্ধবিমান সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আমেরিকা। পোল্যান্ডের তরফে বলা হয়েছিল আমেরিকা এয়ারবেস থেকে বিমান নিয়ে ইউক্রেনকে যুদ্ধে সাহায্যের কথা। কিন্তু আমেরিকা তা ফিরিয়ে দিয়েছে। এর ফলে ন্যাটোর অন্যান্য সদস্যদের মধ্যে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনে জয় হবে না পুতিনের, হুঁশিয়ারি বাইডেনের 

ইউক্রেনে জয় হবে না পুতিনের, হুঁশিয়ারি বাইডেনের 
ইউক্রেনে জয় হবে না পুতিনের, হুঁশিয়ারি বাইডেনের

ইতিমধ্যেই রাশিয়ার সমস্ত পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স, অ্যাপেল, পেপসি, মাস্টারকার্ড, ম্যাকডোনাল্ড সহ অন্যান্য সংস্থাগুলি। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে এখনও অবধি ২০ লক্ষ ইউক্রেনবাসী সীমান্তে উপস্থিত হয়েছেন। দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। আটকে পড়ার ইউক্রেনের মানুষকে সাহায্যের জন্য প্রায় ৫০০ মিলিয়ন ইউরো সাহায্য করা হয়েহে ইউরোপিয়ায়ন ইউনিয়নের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত