ডেমোক্র্যাটরা মানবাধিকারের পক্ষে যুক্তি তুলে ধরে মৃত্যুদণ্ড বিরোধিতা করলেও রিপাবলিকানরা আইন শৃঙ্খলা বজায় রাখতে এর পক্ষে। ট্রাম্পের সাম্প্রতিক প্রতিশ্রুতি এই বিতর্ককে আরও জোরদার করেছে।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন এবং ২০২২ সালে তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে অপসারণ করার পর থেকে শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন। মামলার কারণে ইমরান খানকে চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে অযোগ্য ঘোষণা করা হয়।
ফোর্ডের প্রত্যাবর্তন ছাড়াও কলকাতায় এবার তৈরি হতে পারে একটি সেমিকন্ডাক্টর কারখানা। রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে এ বিষয়ে জানানো হয়েছে। এই কারখানা তৈরি হলে ভারত ও আমেরিকা দুই দেশেরই কর্মসংস্থান তৈরি হবে।
বাইডেন মনোনীত প্রার্থী কমলার সমালোচকও রয়েছেন ডেমোক্র্যাট শিবিরের অনেকে। বিশেষ করে প্রগতিশীল ডেমোক্র্যাটরা। তাঁদের মতে, আইনজীবী থাকাকালীন বেশ কিছু ক্ষেত্রে হ্যারিস ছোটখাটো অপরাধের ক্ষেত্রেও যাতে অপরাধীরা কড়া সাজা পায়, তা নিশ্চিত করেছিলেন।
ডেমোক্র্যাট দলের এক সেনেটরের মতে, বাইডেনের প্রেসিডেন্ট ভোট থেকে সরে যাওয়া এককথায় নিশ্চিত। ঘোষণার অপেক্ষা মাত্র। উল্লেখ্য, গত দুবছরে এই নিয়ে তিনবার করোনা আক্রান্ত হয়েছেন বাইডেন। সুস্থ হয়ে ফিরে তিনি কি আবার পুরোদমে নির্বাচনী প্রচারে নামতে পারবেন, উঠছে সেই প্রশ্নও।
আর এই অসুস্থতাকেই হাতিয়ার করছে বিরোধীরা। এমনকী, ডেমোক্রাট দলের অন্দরেও বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, অগস্ট মাসের আগে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রাটদের পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হবে না।
শুধু তাই নয় ট্রাম্পের উপর হামলার ঘটনায় মুখ খুলেছেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পও। তিনি বলেছে," তাঁর পিতার প্রাণ রক্ষার জন্য সিক্রেট সার্ভিস এবং প্রশাসনিক আধিকারিকদের তৎপরতার প্রতি একান্তভাবে কৃতজ্ঞ।" এছাড়াও পিতা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে লেখেন "আমি তোমাকে ভালবাসি বাবা।"যদিও এই ঘটনায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা তিনি সহজে আত্মসমর্পণ করবেননা।