ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ করে গুলি, সমাজ মাধ্যমে শুরু নিন্দার ঝড়।

Donald Trump: গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। দ্রুত ট্রাম্পের আরোগ্য কামনা করছি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ করে গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার পেনসিলভেনিয়ায় একটি সভামঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। ঘটনায় নিহত হয়েছেন এক ট্রাম্প সমর্থক। ঘটনার পরেই আমেরিকার প্রেসিডেন্ট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন আমেরিকায় এই ধরনের সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই।

ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ করে গুলি, সমাজ মাধ্যমে শুরু নিন্দার ঝড়।

তিনি লিখেছেন, “পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে জানানো হয়েছে। আমি শুনে কৃতজ্ঞ যে সে নিরাপদ এবং ভালো করছে। আমি তার এবং তার পরিবারের জন্য এবং যারা সমাবেশে ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি, আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।”

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘আমাদের গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যদিও আমরা এখনও ঠিক কী ঘটেছে তা জানি না, তবে আমাদের সকলকে স্বস্তি দেওয়া উচিত যে প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প গুরুতরভাবে আহত হননি এবং আমাদের রাজনীতিতে সভ্যতা এবং সম্মানের প্রতি নিজেদেরকে পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার জন্য এই মুহূর্তটি ব্যবহার করা উচিত। মিশেল এবং আমি ট্রাম্পের দ্রুত সুস্থ কামনা করছি।’’

ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ করে গুলি, সমাজ মাধ্যমে শুরু নিন্দার ঝড়।

ট্রাম্পের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন,” আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বন্ধু ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এই ঘটনার তীব্র নিন্দা করছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। দ্রুত ট্রাম্পের আরোগ্য কামনা করছি। ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের জন্য আমার সমবেদনা রইল।’’

একই সাথে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও,‘‘আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলায় আমি গভীর ভাবে উদ্বিগ্ন। এই ধরনের সন্ত্রাসবাদের কড়া দমন প্রয়োজন। ওনার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।’’

ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ করে গুলি, সমাজ মাধ্যমে শুরু নিন্দার ঝড়।

ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ করে গুলি, সমাজ মাধ্যমে শুরু নিন্দার ঝড়।

শুধু তাই নয় ট্রাম্পের উপর হামলার ঘটনায় মুখ খুলেছেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পও। তিনি বলেছে,” তাঁর পিতার প্রাণ রক্ষার জন্য সিক্রেট সার্ভিস এবং প্রশাসনিক আধিকারিকদের তৎপরতার প্রতি একান্তভাবে কৃতজ্ঞ।” এছাড়াও পিতা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে লেখেন “আমি তোমাকে ভালবাসি বাবা।”যদিও এই ঘটনায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা তিনি সহজে আত্মসমর্পণ করবেননা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত