অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সভায় হামলা চালাল বন্দুকবাজ। গুলি ছুঁয়ে গেল কান। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রক্তাক্ত ট্রাম্পের ছবি। তবে জানা গিয়েছে, বিপদমুক্ত রিপাবলিকান নেতা। তবে মারা গিয়েছেন সেখানে উপস্থিত এক ব্যক্তি, যাকে মূল অভিযুক্তর সঙ্গী বলেই মনে করা হচ্ছে। আহত দুজন। খতম বন্দুকবাজও।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমার বন্ধুর উপরে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন।’ শুধু মোদি নন, ট্রাম্পের উপর হামলার ঘটনায় হিংসার বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা। শাসকদল থেকে শুরু করে বিরোধী, সকল নেতারাই এই ধরনের হামলার বিরোধিতা করেছেন।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তাঁর দেশে এই হিংসার কোনও জায়গা নেই। সরব হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশরাও।এক্স হ্যান্ডেলে পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন আর এক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় গতকাল, শনিবার সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ ট্রাম্পের উপর এই হামলা হয়।
অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প, নির্বাচনী সভায় বন্দুকবাজের হানা

মর্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভা ছিল ডোনাল্ড ট্রাম্পের। তিনি তখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। সেই সময়েই গুলি চলে। প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এই গুলি চলে। একাধিক গুলি। তবে গুলি প্রাণঘাতী হয়নি। গুলি ট্রাম্পের কানে লাগে। কান রক্তাক্ত হয়, রক্ত লাগে মুখেও।



