একাধিক চাপের মুখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে ডেমোক্র্যাট শিবির থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন তিনি। তবে বাইডেনের ভারতীয় বংশোদ্ভূত ডেপুটি ছাড়াও ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন আরও বেশ কয়েক জন। বাইডেন সরে দাঁড়ানোয় সেই শূন্যস্থানে কাকে বসানো হবে, তা নিয়ে বিস্তর চর্চা, গুঞ্জন শুরু হয়েছে আমেরিকায়। সম্ভবত, বাইডেনের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা!



ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন। যদিও দলের তরফ থেকে এখনও কোনও ঘোষণা করা হয়নি। তাছাড়া জো বাইডেন সরে দাঁড়িয়েছেন বলেো তাঁর ডেপুটি কমলাকেই যে বেছে নিতে হবে, এমন কোনও নিয়মও নেই। কমলা ছাড়াও দৌড়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবং ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও। এর পাশাপাশি মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারকে নিয়েও চর্চা চলছে।
বাইডেনের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা!

মাত্র চার মাস পরেই নির্বাচন আমেরিকায়। বাইডেনের স্থানে যে প্রার্থী হবেন, নভেম্বরের নির্বাচনে তাঁরই লড়ার কথা ছিল রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আগামী ১৯ থেকে ২২ অগস্ট পর্যন্ত শিকাগো শহরে ডেমোক্র্যাটদের ন্যাশনাল কনভেনশন চলবে। চার দিনের এই সমাবেশের পরেই আনুষ্ঠানিক ভাবে জানা যাবে, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী কে।



নিজের এক্স হ্যান্ডলে বাইডেন লিখেছেন, “দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমার সরে দাঁড়ানো প্রয়োজন। আমার মেয়াদের বাকি সময়টুকু একনিষ্ঠ ভাবে নিজের দায়িত্ব পালন করে যেতে চাই।”
উল্লেখ্য, বাইডেন মনোনীত প্রার্থী কমলার সমালোচকও রয়েছেন ডেমোক্র্যাট শিবিরের অনেকে। বিশেষ করে প্রগতিশীল ডেমোক্র্যাটরা। তাঁদের মতে, আইনজীবী থাকাকালীন বেশ কিছু ক্ষেত্রে হ্যারিস ছোটখাটো অপরাধের ক্ষেত্রেও যাতে অপরাধীরা কড়া সাজা পায়, তা নিশ্চিত করেছিলেন। যা প্রগতিশীল ডেমোক্র্যাটদের একাংশ পছন্দ করছেন না।







