ধর্ষক-খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করব’, বাইডেনকে আক্রমণ করে ট্রাম্পের স্পষ্ট ঘোষণা

বাইডেনের সাজা মকুবের সিদ্ধান্তকে আক্রমণ, ক্ষমতায় ফিরলে ফের কঠোর আইন শৃঙ্খলার প্রতিশ্রুতি ট্রাম্পের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ২০২৪ সালে পুনরায় মসনদে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, বাইডেন মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা ভয়ঙ্কর খুনিদের সাজা মকুব করেছেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ পোস্ট করে বাইডেনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

ট্রাম্প লেখেন,“জো বাইডেন আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড মকুব করে দিয়েছেন। এটা নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি অন্যায়।”

বাইডেনের সিদ্ধান্ত:
সম্প্রতি বাইডেন ৪০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মধ্যে ৩৭ জনের সাজা কমানোর নির্দেশ দেন। এদের মধ্যে ৯ জন সহবন্দিদের হত্যা করেছে, ৪ জন ব্যাঙ্ক ডাকাতির সময় খুন করেছে এবং একজন নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে। তবে তিনজনের সাজা বহাল রাখেন বাইডেন, যাঁরা বড়সড় গণহত্যায় অভিযুক্ত।

ট্রাম্পের কঠোর অবস্থান:
নিজের প্রথম মেয়াদে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রক্রিয়া পুনরায় শুরু করেছিলেন। কিন্তু ২০২১ সালে বাইডেন ক্ষমতায় এসে মৃত্যুদণ্ড স্থগিত করেন। ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ক্ষমতায় ফিরলে মৃত্যুদণ্ড আবারও কার্যকর হবে। তিনি বলেন,“আমরা ফের আইন শৃঙ্খলার জাতি হব। ধর্ষক এবং খুনিদের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করব।”

মৃত্যুদণ্ড নিয়ে মার্কিন রাজনীতিতে বরাবরই বিতর্ক রয়েছে। ডেমোক্র্যাটরা মানবাধিকারের পক্ষে যুক্তি তুলে ধরে মৃত্যুদণ্ড বিরোধিতা করলেও রিপাবলিকানরা আইন শৃঙ্খলা বজায় রাখতে এর পক্ষে। ট্রাম্পের সাম্প্রতিক প্রতিশ্রুতি এই বিতর্ককে আরও জোরদার করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর