ইমরানের জেল মুক্তি চেয়ে অর্ধশতাধিক মার্কিন আইনপ্রণেতার চিঠি বাইডেনকে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডনকে চিঠি দিয়ে ইমরান খানের জেল মুক্তির কথা বলেছেন সেদেশের প্রায় পঞ্চাশ জন আইন প্রণেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রীর পর থেকে অপসারণের পর দীর্ঘদিন ধরে পাক জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান। তার জেল মুক্তির দাবিতে ইতিমধ্যেই পাকিস্থানে জোরালো দাবি উঠেছে। তেহেরি কি ইনসাফ এর পক্ষ থেকে ইমরান খানের জেল মুক্তির জন্য লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করাও হয়েছে। কিন্তু এখনও বিভিন্ন মামলায় জড়িত হয়ে যেবন্দি রয়েছে ইমরান।

আর এবার ইমরান খানের জেল মুক্তির জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে দাবি উঠলো। সংবাদ সংস্থার খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডনকে চিঠি দিয়ে ইমরান খানের জেল মুক্তির কথা বলেছেন সেদেশের প্রায় পঞ্চাশ জন আইন প্রণেতা। চিঠিতে পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিশ্চিত করতে পাকিস্তানের উপর মার্কিন সরকারের প্রবাদ ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট কে অনুরোধ করা হয়।

আইনপ্রণেতারা ওই চিঠিতে লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান-সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটছে তা কমানোর জন্য পাকিস্তান সরকারের ওপর যুক্তরাষ্ট্রের যথেষ্ট শক্তি ব্যবহার করতে আপনাকে অনুরোধ করার জন্য আমরা আজ এই চিঠি লিখছি। বাইডেনকে লেখা মার্কিন আইনপ্রণেতাদের এই চিঠিটির নেতৃত্ব দিয়েছেন মার্কিন রিপ্রেজেন্টেটিভ গ্রেগ ক্যাসার।

তিনি বলেছেন, এই চিঠিটি ইমরান খানের মুক্তির জন্য মার্কিন কংগ্রেসের বহু সংখ্যক সদস্যের কাছ থেকে প্রথম সম্মিলিত আহ্বান। উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে রয়েছেন এবং ২০২২ সালে তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে অপসারণ করার পর থেকে শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন। মামলার কারণে ইমরান খানকে চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত