ইউক্রেন থেকে নিরাপদে পশ্চিম ইউরোপে, ভারতের প্রশংসায় পাক তরুণী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রুশ সেনাদের তাণ্ডব বিধ্বস্ত গোটা ইউক্রেন। সেই ছবি সামনে আসতেই রীতিমতো শিউরে উঠছে বিশ্ববাসী। এই পরিস্থিতিতে ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরাতে অপারেশন গঙ্গা চালু করেছে ভারত। তবে শুধু যে ভারতীয় নাগরিকদের আনা হচ্ছে তেমনটা একেবারেই নয়। তুরস্ক সহ আরও একাধিক দেশের নাগরিকদের ও পৌঁছে দেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। এবার ইউক্রেন থেকে নিরাপদে পশ্চিম ইউরোপে এক পাক তরুণীকে পৌঁছে দিল ভারত।

আরও পড়ুনঃ Covid Update: অনেকটাই নিয়ন্ত্রনে করোনা সংক্রমণ, চতুর্থ ওয়েভের সম্ভাবনা ওড়াল বিশেষজ্ঞরা

উল্লেখ্য গত মাসের শেষের দিকে পুতিনের তরফে ইউক্রেন আক্রমণের নির্দেশ মিলতেই বদলে যায় গোটা পরিস্থিতি। দেশের রাজধানী কিয়েভের দিকে ধেয়ে আসে একাধিক বোমা। এই অবস্থায় প্রান হাতে নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে দেখা যায় বহু মানুষকে। দেশ ছাড়ার ধুম দেখা যায় সেখানকার বিদেশি কর্মরত ও পড়ুয়াদের। তবে রুশ আগ্রাসনের ফলে আঁটকে গিয়েছিল সমস্ত পরিবহন পরিষেবা। যারফলে সেখানেই আটকে পড়ে অনেকে।

তাদের মধ্যেি ছিলেন পাকিস্তানের আশমা সাফিক। রুশ আগ্রাসনের জেরে একটা সময় ধরেই নিয়েছিলেন,আর হয়তো দেশে ফেরা হবে না তার। শেষপর্যন্ত প্রতিবেশী দেশ ভারতের দূতাবাসের দৌলতে ইউক্রেন ছাড়তে সক্ষম হন তিনি। জানা গিয়েছে, পশ্চিম ইউরোপ থেকে এবার সহজেই নিজের দেশে ফিরতে পারবেন এই পাক তরুণী।

ইউক্রেন থেকে নিরাপদে পশ্চিম ইউরোপে, প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা পাকিস্তানের আশমার 

আন্তর্জাতিক সংবাদসংস্থার মুখোমুখী হয়ে তিনি বলেন, “আমাকে ওই ভয়ানক পরিস্থিতি থেকে তুলে আনার জন্য আমি ভারতীয় দূতাবাস ও ভারতের প্রধানমন্ত্রীর কছে কৃতজ্ঞ। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।” তবে এখানেই শেষ নয়। সেখান থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আশমা। তিনি বলেন, আমাদের দেশে ফেরাতে তেমন কোনও উদ্যোগ নিচ্ছে না পাকিস্তান সরকার। এমনকি দূতাবাসের তরফ থেকেও দেখা দিয়েছে উদাসীনতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত