নজরবন্দি ব্যুরোঃ ২২ তারিখ থেকে শুরু হয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার অভিযান। ১৪ দিন পর এবার সেই উদ্ধার অভিযানে ইতি টানতে চলেছে ভারত। আগামীকাল শেষ হচ্ছে অপারেশন গঙ্গা। সূত্রের খবর, আগামীকালই দেশের ফিরছেন ইউক্রেনে থাকা ভারতীয় আধিকারিকরা।
আরও পড়ুনঃ Ukraine-Russia War: নরেন্দ্র মোদির দুটি ফোন, সুমি থেকে ফেরানো সম্ভব হল পড়ুয়াদের, কিভাবে?


সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি থেকে এখনও অবধি প্রায় ১৮ হাজার ভারতীয় পড়ুয়াদের ফেরানো সম্ভব হয়েছে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রাশিয়া সীমান্ত সুমি থেকে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা।
Nearly 8000 Indians evacuated through Romania. The last special flight will depart from Bucharest today. We express our gratitude to government and people of Romania for their help. Long live India-Romania friendship! @NicolaeCiuca
@BogdanAurescu
@DrSJaishankar
@MEAIndia pic.twitter.com/jtIOu6zA1i— India in Romania (@eoiromania) March 9, 2022
নরেন্দ্র মোদির দুটি ফোন আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সমস্ত জট খোলার জন্য ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কি। এরপরের ফোনটি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এরপরেই পড়ুয়াদের দুই তরফ থেকে আশ্বাস মিলেছিল। দুই জনেউই জানিয়েছিলেন, পড়ুয়াদের ফেরাতে তাঁদের কোনও আপত্তি নেই।
আগামীকাল শেষ হচ্ছে উদ্ধার অভিযান, ঘোষণা ভারতের
সূত্রে খবর, এরপরেই মস্কো এবং কিয়েভের তরফে মানবিক করিডোর করা হয়। মঙ্গলবার সুমি থেকে পলটোভাতে আনা হয় পড়ুয়াদের। গোটা প্রক্রিয়া চলাকালীন রুশ এবং ইউক্রেনের বিদেশমন্ত্রকের সঙ্গে অবিরত যোগাযোগ জারি রেখেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।









