Russia-Ukraine War: আরও কঠিন হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি, ভারতীয়দের ফেরাতে জেলেনিস্কির সঙ্গে কথা মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও কঠিন হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে খোদ উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি ফোনে কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনিস্কির সঙ্গে। সূত্রের খবর, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Netflix: যুদ্ধের জের, রাশিয়ায় বন্ধ হল নেটফ্লিক্স পরিষেবা

একটানা ১২ দিন ধরে ইউক্রেনে হামলা চালিএয় যাচ্ছে রাশিয়া। একাধিক শহর আটকে রেখেছে রুশ সেনা। যার জেরে বন্ধ রয়েছে সমস্ত যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ পরিষেবা। ফলে পানীয় জল এবং খাবারের চরম সঙ্কটের মধ্যে পড়তে হয়েছে ভারতীয়দের। প্রায় ১৫ হাজার ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হলেও এখনও আটকে রয়েছেন অনেকে। তাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী।

গতকালই সুমিতে আটকে পড়া পড়ুয়াদের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। নিজেদের সঙ্কটের কথা তুলে ধরেছিলেন তাঁরা। ভারতীয় দূতাবাদের তরফে সেখানকার পড়ুয়াদের তৈরি থাকতে বলে হয়েছিল। রাশিয়া থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই শহরে থাকা পড়ুয়াদের সর্বদা সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সুমি থেকে কিছুদুরে পলটোভাতে ভারতীয় রপতিনিধি দল উপস্থিত হয়েছে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জেলেনিস্কির সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। শুধুমাত্র সুমি নয়, ইউক্রেনের উত্তরপূর্ব দিকে যুদ্ধবিরতি ঘোষণার জন্য রাশিয়ার কাছে আর্জি জানিয়েছে ভারত। ভারতের তরফে বলা হয়েছে সেখানে এখনও ৭০০ জন পড়ুয়া আটকে রয়েছে।

আরও কঠিন হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি, জল-খাদ্যাভাবে চরম সংকটে পড়ুয়ারা 

আরও কঠিন হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি, জল-খাদ্যাভাবে চরম সংকটে পড়ুয়ারা 
আরও কঠিন হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি, জল-খাদ্যাভাবে চরম সংকটে পড়ুয়ারা

সোমবার ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় বেলা ১২.৩০টা থেকে জারি যুদ্ধবিরতি। যুদ্ধে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের বার করে আনতে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়ছে। ফরাসি প্রেসিডেন্ট মাকরঁর অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত