নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনের সুমিতে আটকে পড়া পড়ুয়াদের ফেরানো নিয়ে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন শুরু হয়েছিল। এখন পাওয়া খবরে জানা গিয়েছে।সুমিতে আটকে পড়া পড়ুয়ারা ফিরছেন। ৬৯৪ জন ভারতীয় ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ১২ টি বাসে করে নিয়ে আসা হচ্ছে তাঁদেরকে।
আরও পড়ুনঃ ইউক্রেনের হয়ে অস্ত্র হাতে তামিল তরুণ, রুশদের বিরুদ্ধে তুমুল লড়াই


সংবাদসংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে ভারতীয় দুতাবাস এবং রেড ক্রসের মাধ্যমে তাঁদেরকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। পলটোভা থেকে তাঁদেরকে ফেরানোর প্রক্রিয়া জারি রয়েছে। শুধুমাত্র ভারতীয় নয়, কয়েকজন বাংলাদেশ এবং নেপালের পড়ুয়াদের আনা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, তকাল আমি কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলেছি। ৬৯৪ জন ভারতীয় সুমিতে আটকে ছিলেন। আজ সকালে তাঁরা সবাই বাসে চেপে পোল্টাভায় চলে গেছেন।
All 694 Indian students stranded in Ukraine's Sumy have left for Poltava: Hardeep Puri
Related NewsLIVE UPDATES: রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথ বাক্য পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।‘ঘাড় ধরে ফেরত’ শাহি বার্তায় চাপে ঢাকা? বঙ্গে পালাবদলের পর বাড়ছে অনুপ্রবেশ বিতর্কRead @ANI Story | https://t.co/I91qktYGJV#OperationGanga #IndiansInUkraine #Sumy #UkraineRussianWar pic.twitter.com/xnQj9plI3I
— ANI Digital (@ani_digital) March 8, 2022
রাশিয়ার সীমান্ত থেকে খুব কাছেই অবস্থিতি সুমি। কিয়েভ থেকে যার দুরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার। ২৪ ফেব্রুয়ারি থেকে গোটা শহর ঘিরে রেখেছে রুশ সেনা। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। সড়কপথ এবং রেলপথ একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
সুমিতে আটকে পড়া পড়ুয়ারা ফিরছেন, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

দীর্ঘদিন ধরে সুমি শহরে আটকে পড়েছিলেন পড়ুয়ারা। ত শনিবার একটি ভিডিও মারফত পড়ুয়ারা জানায়, খাদ্যপানীয় শেষ, সঙ্গে মারাত্মক ঠান্ডা। আর সহ্য করতে না পেরে তাঁরা ৫০ কিমি দূরে রাশিয়া সীমান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে নড়েচড়ে বসে ভারত সরকার। পড়ুয়াদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করা হয়। যোগাযোগ করে বলা হয় অপ্রয়োজনীয় ঝুঁকি না নিতে। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় ভারত সরকারের তরফে।
গতকাল এবিষয়ে রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই রাতে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় সরকারের তরফে।









