নজরবন্দি ব্যুরোঃ রুশ সেনাদের তাণ্ডব বিধ্বস্ত গোটা ইউক্রেন। সেই ছবি সামনে আসতেই রীতিমতো শিউরে উঠছে বিশ্ববাসী। যতই সময় এগিয়েছে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশ। প্রাণ গিয়েছে দুই দেশের সৈনিকের পাশাপাশি বহু সাধারণ মানুষের। এসবের মাঝেই অকল্পনীয় কাণ্ড ঘটিয়ে বসলেন ভারতীয় তরুণ। যোগ দিলেন ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে।
আরও পড়ুনঃ নতুন কমিটি ঘোষণা করলেন মমতা, থাকছে নতুনের সঙ্গে পুরাতনের মেলবন্ধন


শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ইউক্রেনের হয়ে অস্ত্র হাতে তুলতে দেখা গিয়েছিল সেদেশের কনিষ্ঠতম সাংসদ তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবার ইউক্রেনের হয়ে অস্ত্র হাতে তামিল তরুণ সৈনিকেশ রবিচন্দ্রন। পূর্বে দেশরক্ষার তাগিতে ইউক্রেনী সৈন্যদের সঙ্গে অংশ নিতে দেখা গিয়েছিল সেখানকার বহু নাগরিকদের। তবে সৈনিকেশের এই অংশগ্রহন এককথায় অকল্পনীয়।
কে এই সৈনিকেশ? জানা গিয়েছে, তালিমনাড়ুর কয়েম্বাটোরে থাকেন বছর একুশের এই তরুণ। গত ২০১৮ সালে ইউক্রেনের রাজধানী খারকিভের ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়ার জন্য এসেছিলেন তিনি। সেইমতো চলতি বছরের জুলাইয়ে অধ্যয়ন শেষ করে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু গতমাসের শেষের দিকেই বদলাতে শুরু করে সমস্ত কিছু। জটিল থেকে জটিলতর হয়ে ওঠে সেখানকার গোটা পরিস্থিতি।
ইউক্রেনের হয়ে অস্ত্র হাতে তামিল তরুণ, রুশদের থামানোই একমাত্র লক্ষ্য

এরপরে গোটা ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়তেই তার বাড়িতে যায় সরকারি আধিকারিরদের একটি দল। শোনা যায়, আগে নাকি ভারতীয় সৈন্যবাহিনীতে অংশগ্রহনের জন্য আবেদন করেছিল সৈনিকেশ রবিচন্দ্রন। তবে সুযোগ না মেলায় পরবর্তীতে বিদেশে পড়তে চলে যায় এই তরুণ।









