নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার নজরুল মঞ্চ থেকে নতুন কমিটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতনের সঙ্গে নতুন মেলবন্ধনে দল গঠনের কমিটি গঠন করলেন তিনি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ-সভাপতি অমিত মিত্র, রাজ্যের মহিলা সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
আরও পড়ুনঃ Jaiprakash Majumder: যোগদান করেই সহ-সভাপতি জয়প্রকাশ, নজরুল মঞ্চে ঘোষণা মমতার


নতুন কমিটিতে থাকছেন সুব্রত বক্সী, সৌগত রায় , শোভনদেব চট্টোপাধ্যায় , ব্রাত্য বসুন, শতাব্দী রায়, মানস ভুঁইয়ারা। তাঁদেরকে সহ-সভাপতি পদে ঘোষণা করা হয়েছে। দেব, ডেরেক ও’ব্রায়েন, আবদুল করিম, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেও রাজ্য কমিটির সহ-সভাপতি করা হয়েছে।
সাধারণ সম্পাদক হয়েছেন, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, শওকত মোল্লা, প্রতিমা মণ্ডল, পার্থ ভৌমিক, শান্তিরাম মাহাতো, মনোরঞ্জন ব্যাপারিদের। সাংস্কৃতিক চেয়ারম্যান রাজ চক্রবর্তী। উত্তর কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে। বনগাঁর সভাপতি হচ্ছেন গোপাল শেঠ। নদীয়ার সভাপতি করা হয়েছে কল্লোল খাঁকে।মিডিয়া সেলের দায়িত্বে থাকছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা।
নতুন কমিটি ঘোষণা করলেন মমতা, নতুন কমিটিতে কারা?

এদিন নজরুল মঞ্চ থেকে দলের বিক্ষুব্ধদের বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ কেউ দলের বিরুদ্ধে মুখ খুলছে। নতুন শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হবে। দু’বার সুযোগ দেওয়ার পর তৃতীয়বার সাসপেণ্ড করা হবে ওই নেতাদেরকে। আরও বেশী জনসংযোগ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।









