Jaiprakash Majumder: যোগদান করেই সহ-সভাপতি জয়প্রকাশ, নজরুল মঞ্চে ঘোষণা মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জয়প্রকাশ মজুমদার। যোগদান করেই সহ-সভাপতি জয়প্রকাশ। এদিন মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন স্বয়ং দলনেত্রী নিজেই। কয়েকদিন আগেই দল বিরোধী কাজের জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল বিজেপি। এরই মধ্যে তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার। জানা গিয়েছে, মঙ্গলবার নজরুল মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি। আজই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করবেন তিনি।

আরো পড়ুনঃ Jaiprakash Majumder: তৃণমূলে যোগ দিচ্ছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের বৈঠকে উপস্থিত তিনি

গতকালই ভাইরাল হওয়া একটি ভিডিওতে এখা যায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আরও বিজেপির বহিষ্কৃত নেতা রিতেশ তিওয়ারি। ছিলেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়রাও। জয়প্রকাশ মজুমদারের পর আর কারা বিজেপিতে যোগদান করবেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

এর আগে কলকাতা পুরভোট এবং রাজ্যের পুরভোট নিয়ে বিজেপির সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তাঁকে বলতে শোনা গিয়েছিল, লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁকে সারা ভারতে এখন মনে করা হয়, অত্যন্ত কুশলী স্ট্র্যাটেজিস্ট, অভিজ্ঞতাসম্পন্ন নেত্রী। এবার আমি মেসির টিমের সঙ্গে খেলতে নামব তিনদিন প্র্যাকটিস করে?

২০১৪ সালে বিজেপিতে যোগদান। এরপর তৃণমূলের বিরুদ্ধে সর্বদা আক্রমণাত্মক ভুমিকায় দেখা গিয়েছিল তাঁকে। বিজেপির তরফে নারদাকাণ্ডের ভিডিও প্রথম তিনিই সামনে এনেছিলেন। এখন তৃণমূলেই যোগদান করতে চলেছেন তিনি।

যোগদান করেই সহ-সভাপতি জয়প্রকাশ, বড় ঘোষণা মমতার 

যোগদান করেই সহ-সভাপতি জয়প্রকাশ, বড় ঘোষণা মমতার 
যোগদান করেই সহ-সভাপতি জয়প্রকাশ, বড় ঘোষণা মমতার 

কয়েকমাস ধরেই বিজেপির অন্দরে বিক্ষুব্ধদের সংখ্যা বেড়েই চলেছিল। সেই তালিকায় রয়েছেন বিধায়করাও। জয়প্রকাশের পর আর কারা? প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত