অতিথি দেব ভব...অথচ বিপ্লব দেবের গড়েই তার উল্টো ছবি। গতকাল মাঝরাতে ট্যুইট করে এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। খেলা হবে দিবস থেকে এখনো পর্যন্ত সে রাজ্যেই আছেন সায়নী।
ত্রিপুরায় স্বস্তি তৃণমূলের, গত দিন কয়েক ধরে বাংলা পেরিয়ে মমতা সরকারের আপাতত নজর বিপ্লব গড়ে। ২৩ এর যুদ্ধে সমান সমান টক্কর দিয়ে ত্রিপুরা মসনদ দখলের লড়াইয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।
মাঠ ছাড়তে নারাজ মমতা, বাংলা জয়ের পর থেকেই স্পষ্ট বার্তা দিচ্ছিলেন এবার লক্ষ্য ত্রিপুরা। গতকাল SSKM-এ ভর্তি থাকা সুদীপ-জয়াদের দেখতে গিয়ে বেরিয়ে এসে বলেন, রঙ বদলাবে ত্রিপুরায়, রঙ বদলাবে দিল্লিতেও।