মাঠ ছাড়তে নারাজ মমতা, আজই ত্রিপুরায় তৃণমূলের ৯ সাংসদ-মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাঠ ছাড়তে নারাজ মমতা, বাংলা জয়ের পর থেকেই স্পষ্ট বার্তা দিচ্ছিলেন এবার লক্ষ্য ত্রিপুরা। গতকাল SSKM-এ ভর্তি থাকা সুদীপ-জয়াদের দেখতে গিয়ে বেরিয়ে এসে বলেন, রঙ বদলাবে ত্রিপুরায়, রঙ বদলাবে দিল্লিতেও। তা থেকেই স্পষ্ট বিপ্লব দেবের রাজ্য নিয়ে তৎপর বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বিজেপির বানান-বিভ্রাট, দিলীপকে ‘বর্ণপরিচয়’ পাঠালেন কংগ্রেস নেতা

২৩ এ বিধানসভা ভোট ত্রিপুরায়, তার আগে এখন থেকেই এক প্রকার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মা মাটি মানুষের দল। সার্বিক দায়িত্ব থাকবে অভিষেকের কাঁধে, আর তাঁর সহযোদ্ধা হিসেবে কালীঘাট থেকে ঠিক করা হয়েছে বাংলার ৫ নেতাকে। নিয়ম করা হয়েছে মাসের মধ্যে ৩-৪ দিন থাকতেই হবে তাঁদের ত্রিপুরায়।

মাসে ২-৩ বার সে রাজ্যে যাবেন খোদ অভিষেকও। ব্লুপ্রিন্ট থেকে স্পষ্ট বিপ্লবের রাজ্যে কোনভাবেই মাঠ ছাড়তে নারাজ মমতা। ওয়াকিবহাল মহলের মতে লড়াই তরান্বিত করেছে সে রাজ্যে ঘটা আইপ্যাক ইস্যু এবং তৃণমূলের যুব নেতাদের ওপর আক্রমণ। তার পর থেকেই ত্রিপুরা নিয়ে আরও বেশি আগ্রাসী হয়েছে মমতা সরকার।

মাঠ ছাড়তে নারাজ মমতা, ত্রিপুরায় তুঙ্গে খেলা হবে দিবসের প্রস্তুতি। 

২১ এ জুলাই ত্রিপুরা মমতার ভাষণ শোনানোর জন্য প্রস্তুত হলেও, বিপ্লব দেবের সরকার করোনা আবহের মাঝে অনুমতি দেয়নি, খেলা হবে দিবস নিয়ে আর কোন ছাড় চাইছেন না মমতা। স্বাধীনতা দিবসের পরেই খেলা হবে দিবসের জন্য আজই ত্রিপুরায় পা দিচ্ছেন ৯ সাংসদ-মন্ত্রী। উল্লেখ্য দিন কয়েক আগেই দোলা সেন এবং ব্রাত্য বসুর নামে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে খোয়াই থানা।

মাঠ ছাড়তে নারাজ মমতা, আজই ত্রিপুরায় তৃণমূলের ৯ সাংসদ-মন্ত্রী
মাঠ ছাড়তে নারাজ মমতা, আজই ত্রিপুরায় তৃণমূলের ৯ সাংসদ-মন্ত্রী

তার পরেই আজ ফের সে রাজ্যে পা দিচ্ছেন বাংলার শিক্ষামন্ত্রী। প্রসঙ্গে ব্রাত্য জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি সরকার ভয় পেয়েছে। তাই আমাদের নেতা কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা তো সংগঠন তৈরি করতে যাচ্ছি। তাতে কেন ভয় পাচ্ছে বিজেপি? তাহলে ওঁরা বুঝে গিয়েছে ত্রিপুরার মানুষ আর ওঁদের পাশে নেই। এখানেও তো বিজেপির নেতারা এসেছিলেন সংগঠনের কাজে, ভোট প্রচারে। বাংলায় তো তাদের ওপর আক্রমণ হয়নি। তাহলে কেন ত্রিপুরায় এমন হচ্ছে? সঙ্গে স্পষ্ট করে জনাইয়ে দিয়েছেন ত্রিপুরায় বামেদের সঙ্গে জোটের পথে হাঁটবে না তৃণমূল।

এদিকে রাজ্য জুড়ে আজই যখন তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেখাবে বিজেপি তখনই নতুন ছকে ত্রিপুরা কায়েমের জন্য পড়শি রাজ্যে পা রাখছেন, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, প্রসূন ব্যানার্জি, প্রতিমা মন্ডল, অপরূপা পোদ্দার, আবীররঞ্জন বিশ্বাস, আবু তাহের খান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন