বিজেপির বানান-বিভ্রাট, দিলীপকে ‘বর্ণপরিচয়’ পাঠালেন কংগ্রেস নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির বানান-বিভ্রাট, মাঝে মাঝেই তা উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। ট্রোল হয় ব্যাপক হারে। তবে ওয়াকিবহাল মহলের মতে বানান ঠিক না ভুল তা নিয়ে বিশেষ মাথা ঘামান না গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা। ভোটের আগে গেরুয়া শিবিরের পক্ষ থেকে যে গান বের করা হয়েছিল, তাতে বানান ভুল ব্যাপক ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে।

আরও পড়ুনঃ নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনের পাশে আচমকা ধস

কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলায় প্রচার কালে বাংলা উচ্চারণ নিয়েও বিতর্ক হয়েছিল অনেক, হাসির খোরাক হয়েছিলেন কেউ কেউ। নিজের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তখন প্রায়শই বলতে শোনা যেত, ‘বাংলায় সুনার বাংলা গড়বে বিজেপি’। বানান নিয়ে পদ্মবনে বেশ জলঘোলা চলছে এই মুহুর্তে।

চারদিকের বিতর্কের মাঝে আবার কংগ্রেসের এক নেতা বানান ঠিক করার জন্য বিজেপির রাজ্য সভাপতিকে বর্ণপরিচয়ের পিডিএফ পাঠিয়েছেন, ঠিকানায় পোস্ট করেছেন বইটিও। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে বাংলার সরকার, পরিস্থিতি, সর্বোপরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে সরব হয়েছিলেন বিজেপির সাংসদরা।

সংসদের বাইরের বিক্ষোভ কালে তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, একাধিক স্লোগান লেখা সেসব প্লাকার্ড নিয়ে তীব্র আওয়াজ তুলতে চেয়েছিলেন তাঁরা। তবে বাধ সেজেছে দিলীপ ঘোষের হাতে থাকা প্ল্যাকার্ড। দেখা যায় সেখানে কন্যাশ্রী’র পরিবর্তে লেখা আছে কন্নাশ্রী। বিষয় বুঝতে পেরে বিজেপির রাজ্য সভাপতি ততক্ষণে বদলে নিয়েও জলঘোলা শুরু হয়ে গিয়েছিল বেশ ভালরকমের।

বিজেপির বানান-বিভ্রাট, দিলীপ বলছেন অনেককে আলোচনার সুযোগ করে দিলেন

বিজেপির বানান-বিভ্রাট, দিলীপকে 'বর্ণপরিচয়' পাঠালেন কংগ্রেস নেতা
বিজেপির বানান-বিভ্রাট, দিলীপকে ‘বর্ণপরিচয়’ পাঠালেন কংগ্রেস নেতা

গতকাল ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতা তথাগত রায় ট্যুইট করে লিখেছেন,  “এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, “মূর্খের অশেষ দোষ।” পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না!” যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন পোস্টে, প্ল্যাকার্ড যাঁর হাতে অভিযোগ তাঁকে নিয়ে নয়, অভিযোগ যিনি বানিয়েছেন তাঁকে নিয়ে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে এমনিতেই রাজনীতির ময়দানে দিলীপ-তথাগত মোটামুটি যুযুধান পক্ষ, পোস্টার লেখককে কটাক্ষ করতে গিয়ে আদপে দিলীপকেই কটাক্ষ করেছেন তথাগত।

তার পরেই আজ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বিজেপির রাজ্য সভাপতিকে বানান শেখার জন্য বর্ণপরিচয়ের পিডিএফ পাঠিয়েছেন, সঙ্গে বইটিও পোস্ট করেছেন ইতিমধ্যেই। কৌস্তভ বাবুর মতে, দিল্লির বুকে ওই রকম বানান দেখে মানুষ কী ভাববে! তাই দায়িত্বশীল নাগরিক হিসাবে বর্ণপরিচয় পাঠিয়ে কর্তব্য পালন করেছি। বিজেপির বানান-বিভ্রাট প্রসঙ্গে ঘোষ মশায় জানিয়েছেন, ‘‘অনুবাদের সময় অনেক সময় বানান ভুল হয়ে যায়। এই ভুল নিয়ে অনেককে আলোচনার সুযোগ করে দিলাম।’’

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত