ত্রিপুরায় সায়নী, বিপ্লব গড়ে আজ যোগদান মেলা তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরায় সায়নী, খেলা হবে দিবসেই রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পা দিয়েছেন বিপ্লবের গড়ে। তার পর থেকেই শোনা যাচ্ছে সে রাজ্যের যুবদের তৃণমূলে যোগ দেওয়ার কথা। এই মুহুর্তে মমতা সরকারের প্রধান লক্ষ্য ত্রিপুরা। ২১সে জুলাই থেকে একেবারে মাটি কামড়ে ব্যাক টু ব্যাক তৃণমূলের নেতা মন্ত্রীরা যাচ্ছেন সেখানে।

আরও পড়ুনঃ পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা

ইতি মধ্যে পর পর দুবার ত্রিপুরায় পাড়ি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব গড়ে প্রচারে গিয়ে একাধিক বার আক্রান্ত হয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তবু জমি ছাড়তে নারাজ সেকথা বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির আক্রমণের নীতিকে কটাক্ষ করে মমতা সরকারের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এবার বিপ্লব গড়ের যুব সমাজকে চাঙ্গা করতে ত্রিপুরায় সায়নী ঘোষ। গত কাল খেলা হবে দিবসেই সে রাজ্যে পৌঁছেছেন তিনি। আগরতলায় নেমেই তিনি বিপ্লব সরকারকে কটাক্ষ করে তোপ দাগেন একের পর এক। তার পরেই বিশ্বাসী ভঙ্গীতে বলেন, ‘ এর আগে যুবরা এসেছে, আজ আমি এলাম ত্রিপুরেশ্বরীর কাছে।’ না থেমেই আরও বলেন, ‘আসতে তো হবেই। ত্রিপুরাতেও খেলা হবে।’

ত্রিপুরায় সায়নী, বিপ্লব গড়ে নেমেই তোপ রাজ্য সরকারকে 

ত্রিপুরায় সায়নী, বিপ্লব গড়ে আজ যোগদান মেলা তৃণমূলের
ত্রিপুরায় সায়নী, বিপ্লব গড়ে আজ যোগদান মেলা তৃণমূলের

রাজনীতির ময়দানে কয়েক মাস কাটালেও ইতিমধ্যেই সকলে বুঝে গিয়েছেন তাঁর মাটি কামড়ে থাকার কথা। আসানসোলের প্রার্থী হয়ে হেরে গিয়েছেন তিনি, তবে তার পরেও কোভিড কালে সমস্ত কাজে ছুটে যাওয়ায় খুশি দল হেরে যাওয়া প্রার্থী সায়নীকেই বসিয়েছে অভিষেকের জায়গায়। সায়নীর ত্রিপুরা যাওয়ার খবরেই রাজনৈতিক দলগুলি মনে করেছিল এবার যে রাজ্যের যুব সমাজকে চাঙ্গা করবে রাজ্য যুব তৃণমূলের সম্পাদিকা। সূত্রের খবর আজ মঙ্গলবার সায়নীর হাত ধরে একঝাঁক যুব মুখ যোগ দেবেন তৃণমূলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন