পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা। আফগানিস্তান নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মাললা। বিশেষ করে মহিলাদের নিয়ে তিনি বিশেষ চিন্তিত। এ বার বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের কাছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসফজাই। আফগান শরণার্থীদের সে দেশে আশ্রয় দেওয়ার জন্য আর্জি জানিয়ে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও।

আরও পড়ুনঃ ফের ঝুঁকি নিয়ে খুললো কাবুল বিমানবন্দর, উদ্ধারকার্যে নামলো আরও মার্কিন সেনা

এদিকে আফগানিস্তানের রাষ্ট্রব্যবস্থা বদল করার কোনও দায় আমেরিকার নেই বলে ইতিমধ্যেই হাত তুলে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মালালার সাফ বক্তব্য, ‘‘দায় এড়িয়ে যেতে পারেন না বাইডেন। অনেক কিছু করার আছে তাঁর। আফগানবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সাহসী পদক্ষেপ করতে হবে তাঁকে এবং গোটা বিশ্বকে।’’

পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা
পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা

পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা। নারীশিক্ষার পক্ষে দাঁড়ানোর জন্য ২০১২ সালে পাকিস্তানে তাঁর উপর হামলা করেছিল এই তালিবান। মাথায় গুলি করা হয় তাঁর। কেনও মতে বেঁচে গিয়েছিলেন মালালা। তার পর পাকিস্তান ছাড়লেও, আন্তর্জাতিক ক্ষেত্রে এখন সুপরিচিত নাম মালালা। নারীশিক্ষা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে আজও সমান সক্রিয় রয়েছেন তিনি।

malala 1

তাই আফগানিস্তানে তালিবান আগ্রাসনের বিরুদ্ধেও এবার মুখ খুলেছেন মালালা। তিনি বলেন, ‘‘আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন আমি। বিশেষ করে মহিলা এবং ছোট ছোট মেয়েদের নিয়ে চিন্তায় রয়েছি। সে দেশের কিছু সমাজকর্মীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তাঁরাও দুশ্চিন্তায় রয়েছেন। ভবিষ্যতে কী অপেক্ষা করছে, তাঁরাও বুঝতে পারছেন না।’’

পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে ইমরানকে আর্জি জানালেন মালালা

এ নিয়ে নিজ দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে আলাদা করে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন মালালা। তিনি জানিয়েছেন, ‘‘আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্জি জানিয়েছি পাক প্রধানমন্ত্রীর কাছে। শরণার্থী শিশুরা যাতে সেখানে শিক্ষার সুযোগ পায়, তার ব্যবস্থা করতেও অনুরোধ জানিয়েছি। ওরা নিরাপদে থাকুক। ভবিষ্যৎ যেন না হারিয়ে যায়”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত