ফের ঝুঁকি নিয়ে খুললো কাবুল বিমানবন্দর, উদ্ধারকার্যে নামলো আরও মার্কিন সেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের ঝুঁকি নিয়ে খুললো কাবুল বিমানবন্দর, এদিকে আটকে রয়েছেন বহু দেশের নাগরিকরা। অন্যদিকে গোটা দেশ তালিবানদের দখলে। মুক্তির একমাত্র রাস্তা কাবুল বিমানবন্দর। তাই মঙ্গলবার ভোর থেকে ফের খুলে দেওয়া হল বিমানবন্দর। এমনটাই জানানো হয়েছে মার্কিন সেনার তরফে। কিন্তু কোনও অসামরিক যাত্রীবাহী বিমান নয়, শুধু উদ্ধারকারী বিমানগুলিই ওঠানামা করতে পারবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ একরাশ দুশ্চিন্তা নিয়েও দুর্দান্ত ফর্মে রাশিদ, জেতালেন নিজের দলকে

পেন্টাগন স্টাফের যুগ্ম প্রধান মেজর জেনারেল হ্যাঙ্ক টেলর জানান, উদ্ধারকার্যের জন্য বিমানবন্দর ফের চালু করা হয়েছে। একটি সি-১৭ ট্রান্সপোর্ট বিমান অবতরণ করেছে। বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর জন্য আরও একটি বিমানে করে মার্কিন সেনা আনা হচ্ছে কাবুলে। পাশাপাশি, হামিদ কারজা়ই আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক ও অসামরিক বিমান চলাচলের জন্য আপাতত ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে আমেরিকা।

ফের ঝুঁকি নিয়ে খুললো কাবুল বিমানবন্দর
ফের ঝুঁকি নিয়ে খুললো কাবুল বিমানবন্দর

ফের ঝুঁকি নিয়ে খুললো কাবুল বিমানবন্দর, প্রায় ২৫০০ মার্কিন বাহিনী কাবুল থেকে মার্কিন নাগরিকদের উদ্ধারকার্য চালাচ্ছে। এছাড়াও আফগান নাগরিক,যাঁরা অনুবাদক ও দূতাবাসের অন্যান্য কাজ করতেন, তাদেরও উদ্ধার করে আনা হচ্ছে। সোমবার রাতের মধ্যেই তিন থেকে সাড়ে তিন হাজার মার্কিন সেনাকে বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে বলে খবর।

অন্যদিকে পেন্টাগনের তরফে জানানো হয়েছে, মার্কিন সেনার আপাতত লক্ষ্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বজায় রাখা। আমেরিকান ও আফগান বাসিন্দারা যাতে সুরক্ষিত থাকেন, সেই দিকটিও নিশ্চিত করবে তাঁরা। সোমবার সকাল থেকেই চরম বিশৃঙ্খলা শুরু হয় কাবুল বিমানবন্দরে।

উদ্ধারকার্যে নামলো আরও মার্কিন সেনা
উদ্ধারকার্যে নামলো আরও মার্কিন সেনা

অন্যদিকে সোমবার রাতেই কাবুল থেকে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টারে করে উদ্ধার করে আনা হয় ৪৫ জন ভারতীয়কে। ফের বিদেশমন্ত্রক জানান, আগামী এক দুদিনের মধ্যেই একবার বায়ুসেনার বিমান পাঠিয়ে প্রায় ১২০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হবে।

ফের ঝুঁকি নিয়ে খুললো কাবুল বিমানবন্দর, উদ্ধারকার্যে নামলো আরও মার্কিন সেনা

পাশাপাশি তালিবান শাসন থেকে মুক্তি পাওয়ার আশায় মানুষের ভিড় বাড়ছে বিমানবন্দরে। কারোরই কোনও নির্দিষ্ট গন্তব্য নেই, যে কোনও বিমানেই উঠে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা। এরই মাঝে তালিবানরা কাবুল বিমানবন্দর দখল নেওয়ার চেষ্টা করতেই গুলির লড়াই শুরু করে মার্কিন সেনারা। এই ঘটনায় কমপক্ষে ৭ থেকে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি উড়ন্ত বিমান থেকে পড়ে গিয়ে দুই আফগান নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত