HomeTagsTmc

tmc

ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়, তৃণমূলের দুই সৈনিককে কেরল পাঠাচ্ছেন মমতা

ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়। সেই পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখলেকে ঘটনাস্থলে পাঠাবেন বলেও ঘোষণা করেছেন তিনি।

তৃণমূল নেতাদের পারফরম্যান্স যাচাই শুরু, অভিষেকের নির্দেশে বড় পদক্ষেপ!

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে তিনি কারণ ব্যাখ্যা করেন এই বিরতির। বলেন, লোকসভার ফলাফলের পর্যালোচনা করতেই তিনি এই বিরতি নিয়েছিলেন এবং আগামী তিন মাসের মধ্যে কিছু 'টের' পাওয়া যাবে।

ফের তৃণমূল নেতার দাদাগিরি, পাঁচিল দেওয়া নিয়ে বিবাদে মহিলাকে চড়-থাপ্পড়, ভাইরাল ভিডিও

উল্লেখ্য একদিকে যখন একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে বলছেন। মানুষের পাশে থাকতে বলছেন। সেই নির্দেশকে উপেক্ষা করে তৃণমূল নেতারা ঠিক উল্টো কাজটা করছেন রাজ্যজুড়ে। আর তার সর্বশেষ উদাহরণ কালনার গোপাল তিওয়ারি।

লোকসভায় তৃণমূলের নারীশক্তি, মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়

নীতি অয়োগের বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে গিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শনিবার এই বৈঠক, একদিন আগেই দু'জন পৌঁছেছেন। আজ বিকেলে রাজধানীতে পা রেখে প্রথমেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন মমতা।

বাংলায় কবে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে? শোরগোল সংসদে

দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডুকে। বলা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে জমি চিহ্নিত করে দেওয়ার পরও কেন এগোচ্ছে না দ্বিতীয় বিমানবন্দর তৈরির কাজ। তার পরেই হট্টগোল বাঁধে সংসদে।

আত্মতুষ্টির জায়গা নেই, গায়ে গতরে খাটতে হবে, তৃণমূল নেতাদের কড়া বার্তা দিলেন অভিষেক

একুশের সমাবেশে নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে খালি পায়ে ফুল দিয়ে ১৩ জন শহিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন তিনি। এরপর মাটিতে হাঁটু মুড়ে বসে প্রণাম করলেন শহিদদের। অভিষেককে সভাস্থলে দেখামাত্রই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা।

২৬ এর লক্ষ্যে ২৪, আজ ২১ শে জুলাইয়ের সমাবেশে কি বার্তা দেবেন মমতা?

অন‌্যদিকে দেড় বছর পর বিধানসভার ভোট, দুই লক্ষ‌্যকে সামনে রেখেই আজ গর্জে উঠবে এই মহা সমাবেশ। তবে ২১ শে জুলাইয়ের সমাবেশে জনাগমের পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। যদিও ২১শে জুলাই বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন সকলে।

Trending Now