আত্মতুষ্টির জায়গা নেই, গায়ে গতরে খাটতে হবে, তৃণমূল নেতাদের কড়া বার্তা দিলেন অভিষেক

একুশের সমাবেশে নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে খালি পায়ে ফুল দিয়ে ১৩ জন শহিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একুশের সমাবেশে আক্রমণাত্মক মেজাজে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে সাফল্যের জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ দিয়ে শহিদ দিবসে বক্তব্য শুরু করলেন তিনি। কিন্তু, অভিষেক সাফ জানালেন, আত্মতুষ্টির জায়গা নেই, ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। লোকসভার পর সাময়িক বিরতি নেন তৃণমূল সেনাপতি। আজ ফের স্বমহিমায় দেখা গেল অভিষেককে।

একুশের সমাবেশে নির্ধারিত সময়ের আগেই সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে খালি পায়ে ফুল দিয়ে ১৩ জন শহিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন তিনি। এরপর মাটিতে হাঁটু মুড়ে বসে প্রণাম করলেন শহিদদের। অভিষেককে সভাস্থলে দেখামাত্রই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা। বক্তব্যে অভিষেক বললেন, “লোকসভা ভোটে যোগ্য জবাব দিয়েছে সাধারণ মানুষ। বাংলার মানুষ টাইট দিয়েছে বিজেপিকে। বিজেপি বলছিল ৪০০ পার করবে কিন্তু ২৪০ এই থেমে গিয়েছে। বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছে দু’জন। একজন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যজন অখিলেশ যাদব।”

আত্মতুষ্টির জায়গা নেই, গায়ে গতরে খাটতে হবে, তৃণমূল নেতাদের কড়া বার্তা দিলেন অভিষেক

আত্মতুষ্টির জায়গা নেই, গায়ে গতরে খাটতে হবে, তৃণমূল নেতাদের কড়া বার্তা দিলেন অভিষেক

সঙ্গে অভিষেক আরও বলেন, “কেন্দ্রীয় এজেন্সি আমার পরিবারের কাউকে ছাড়েনি। তবুও আমি মাথা নত করিনি। আমি বলছি আমার গলা কেটে দিলেও আমি জয় বাংলা বলব। আর কিছু তৃণমূল নেতারা নিজেদের নির্বাচনে লড়ছেন কিন্তু অন্যদের হয়ে কাজ করেননি। গায়ে গতরে খাটতে হবে। তবেই, ছাব্বিশে নির্বাচনে আরও বড় সাফল্য আসবে।”

আত্মতুষ্টির জায়গা নেই, গায়ে গতরে খাটতে হবে, তৃণমূল নেতাদের কড়া বার্তা দিলেন অভিষেক

অভিষেকের বার্তা, “আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। অযথা কোনো বাক বিতণ্ডায় জড়িয়ে পরবেন না। আমি কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলাম। নির্বাচনের ফলাফল পুনর্বিবেচনা করার জন্য। আগামী ৩ মাসে আপনারা তার ফল দেখতে পারবেন। আমাদের ২৬ এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নিজের কথা ভাবলে চলবে না, কর্মীদের কথা ভাবতে হবে। আপনি যত বড় নেতা হোন না কেন আপনার এলাকায় দল ভাল ফল না করলে দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন