ফের তৃণমূল নেতার দাদাগিরি। আর এবার সেই রকমই ঘটনা ঘটলো কালনা শহরের দেবনাথ পাড়ায়। আর সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তৃণমূল নেতার নাম গোপাল তেওয়ারি। অভিযোগ প্রাচীর দেওয়ার নিয়ে বিবাদে এক মহিলাকে বাড়িতে ঢুকে মারধর করেন তিনি। শুধু ওই মহিলাই নয় তার বাড়ির সদস্যদের উপরে হামলা চালান তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড় চারিদিকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি ডট ইন। আক্রান্তদের তরফে কালনা থানায় অভিযোগ জানানো হয়েছে।

তবে তৃণমূল নেতা গোপালের দাবি তিনি সেই জায়গাটি কিনেছেন সমস্ত কাগজপত্র তার আছে। কিন্তু তা পাঁচিল দিয়ে ঘিরতে যেতেই বাধা দেওয়া হয়। অপরদিকে আক্রান্তকারীদের অভিযোগ, গোপাল একদল ছেলে নিয়ে তার বাড়িতে ঢোকেন। তখন বাড়িতে ছিলেন এক মহিলা। তাকে চড় থাপ্পর ঠেলাঠেলি করা হয়। অপরদিকে কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির বক্তব্য, পাঁচিল দেওয়া নিয়ে বিবাদের জেরে তার স্ত্রীকে মারধর করেছে ওই পরিবারের সদস্যরা।
তা নিয়ে কথা বলতে গেলে পরিবারের লোকেরা তাকে ডেকে ঘরে নিয়ে গিয়ে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেছেন গোপাল। মারধরের জেরে তার আঙ্গুলে চোট পেয়েছে বলে দাবি করেন গোপাল। তাই সেই হামলার হাত থেকে বাঁচার জন্য তিনিও হাত চালাতে থাকেন। এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে বিজেপি, স্থানীয় বিজেপি নেতা জানান, ‘তৃণমূল মানেই মারধর গুন্ডারাজ। গুন্ডারা এই দলটাকে কন্ট্রোল করে। নারী-পুরুষ কিছুই মানছেন না এরা। অপরের সম্পদ ছিনিয়ে নিতেই এরা রাজনীতি করে। আর ওপর তলা থেকে এদের সব রকম ছাড় দেওয়া হয়েছে’।
ফের তৃণমূল নেতার দাদাগিরি, ভাইরাল ভিডিও

অপরদিকে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘ভিডিওটা আমি দেখেছি। মারামারি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখলাম গোপাল জায়গাটা কিনেছিল। পাঁচিল দেওয়ায় তা ভেঙে ফেলা হয়েছিল। তা নিয়ে এই গোলমাল হয়েছে। নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। পুলিশের আছে জানাতে পারতো। আর ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা ও হাত চালাচ্ছে ও হাত চালাচ্ছে। অভিযোগ দুদিক থেকেই এসেছে। নিরপেক্ষ তদন্ত করুক এটাই আমি চাই ‘। উল্লেখ্য, একদিকে যখন একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চাইতে বলছেন। মানুষের পাশে থাকতে বলছেন। সেই নির্দেশকে উপেক্ষা করে ফের তৃণমূল নেতার দাদাগিরি। তৃণমূল নেতারা ঠিক উল্টো কাজটা করছেন রাজ্যজুড়ে। আর তার সর্বশেষ উদাহরণ কালনার গোপাল তিওয়ারি।



