রাজ্যে ১১ই ডিসেম্বর রবিবার রাজ্যজুড়ে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। রাজ্যব্যাপী এই পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় কোমর বেঁধে নেমেছে নবান্ন। পাশাপাশি, বিতর্ক এড়াতে শিক্ষা দফতরের তরফেও নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই পরীক্ষা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আবহে আগামী মাসে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। নিয়োগের পরীক্ষায় ইতিমধ্যেই রয়েছে একাধিক অসংগতির অভিযোগ। ফলে কমিশন চাইছে এবারে একেবারে শান্তিপূর্ণ ভাবে কোন রকম ভুল ছাড়াই পরীক্ষা সম্পন্ন করতে। পরীক্ষার দিন এলাকায় থাকবে করা নিরাপত্তা। জারি হবে ১৪৪ ধারা।
টেট উত্তীর্ণদের ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ কের বেরিয়ে যাওয়া অবধি পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিংয়ে ধরে রাখা হবে। পাশাপাশি নথি যাচাই প্রক্রিয়াও ভিডিও ক্যামেরায় ধরা থাকবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে লুক আউট নোটিস জারি করা হয়েছে। আর এবার তাঁকে আজ রাত ৮ টার মধ্যে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে।
আবার আন্দোলনে নামলেন টেট পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা। প্রাথমিক স্কুলে শিক্ষকতার স্বপ্নদেখা তরুন - তরুণীদের স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। ৫ বছর ধরে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন তাঁরা।
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের ততফে টেট উত্তীর্ণদের একটি তালিকা প্রকাশ করেছে। এবং তালিকায় নাম আছে যে সব চাকরিপ্রার্থীর, তাঁদের স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়েছে।