নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ১১ই ডিসেম্বর রবিবার রাজ্যজুড়ে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। রাজ্যব্যাপী এই পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় কোমর বেঁধে নেমেছে নবান্ন। পাশাপাশি, বিতর্ক এড়াতে শিক্ষা দফতরের তরফেও নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই পরীক্ষা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।
আরও পড়ুনঃ গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, পিছিয়ে যাবেন মোদিও!


টেট পরীক্ষার দিন যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। এমনকি, বেশকিছু ক্ষেত্রে বাসচালকদের ছুটিও বাতিল করা হয়েছে। এছাড়া পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলার পরামর্শ দিয়েছে পরিবহন দফতর।

উল্লেখ্য, এবার ১৪৫৩ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। টেট দুর্নীতির অভিযোগে সরগরম গোটা রাজ্য। তাই আসন্ন টেটে স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে জোর দিয়েছে নবান্ন। যাতে টেট কেন্দ্র করে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার জন্য নবান্নের তরফ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।
টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজ্যে চলবে অতিরিক্ত বাস, খোলা হতে পারে কন্ট্রোলরুম
নবান্ন সূত্রে খবর, টেট চলাকালীন পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশে ইন্টারনেট বন্ধের জন্যও স্বারষ্ট্রসচিবে কাছে আবেদন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সব কেন্দ্রে নয়, যে এলাকাগুলি স্পর্শকাতর সেই এলাকার পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট বন্ধ রাখার আবেদন জানিয়েছে পর্ষদ। ইতিমধ্যেই তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। কোন কোন এলাকাগুলি স্পর্শকাতর সেগুলিও চিহ্নিত করা হতে পারে বৈঠকে।









