Narendra Modi: গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, পিছিয়ে যাবেন মোদিও!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত আড়াই দশক ধরে গুজরাতে শাসন চালিয়ে যাচ্ছে বিজেপি। প্রতিবারেই একক সংখ্যাগরিষ্ঠতা শাসকের গদিতে বসিয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু এবার নরেন্দ্র মোদির রেকর্ড ভেঙে গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি।

আরও পড়ুনঃ BJP-Congress: বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস, হিমাচলের রাজনৈতিক হাওয়ায় অন্য ইঙ্গিত

গুজরাতে মোট আসন সংখ্যা ১৮২। এর মধ্যে এখনও অবধি ১৫০ টি আসনে এগিয়ে রয়েছে মোদি-শাহের দল। কংগ্রেস এগিয়ে রয়েছে ২১ টি আসনে। আপ এগিয়ে রয়েছে ৬ টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৪ টি আসনে। গুজরাতে এই জয় এখনও অবধি সর্বাধিক। এর আগে ২০০২ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২৭ টি আসন জিতেছিল বিজেপি। এবার সেই আসন সংখ্যা আনায়াসে পার করতে চলেছে গেরুয়া শিবির।

গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, বিরাট পিছিয়ে প্রতিপক্ষরা 
গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, বিরাট পিছিয়ে প্রতিপক্ষরা

যদিও সাফল্যের সর্বোচ্চ সংখায় রয়েছে কংগ্রেসের দখলে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে ১৪৯ টি আসনে জয়লাভ করেছিল দেশের সবচেয়ে পুরাতন দল। চলতি নির্বাচনে বিজেপি যদি ১৫০ টি আসন জয় করতে পারে, তাহলে তা নজির গড়বে।

গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, বিরাট পিছিয়ে প্রতিপক্ষরা 
গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, বিরাট পিছিয়ে প্রতিপক্ষরা

রাজনৈতিক মহলের ব্যাখা, গতবার ৯৯ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু এবার ছবিটা একেবারেই আলাদা। মাত্র ২১ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। কারণ হিসাবে মনে করা হচ্ছে, গুজরাতে আপের এন্ট্রি কংগ্রেসের বিরুদ্ধে হাওয়া দিয়েছে। একইসঙ্গে গুজরাত নির্বাচনে সেভাবে গুরুত্ব দেয়নি কংগ্রেসের শীর্ষ নেতারা।

গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, বিরাট পিছিয়ে প্রতিপক্ষরা 

গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, বিরাট পিছিয়ে প্রতিপক্ষরা 
গুজরাতে নতুন রেকর্ড গড়তে চলেছে বিজেপি, বিরাট পিছিয়ে প্রতিপক্ষরা

অন্যদিকে, গুজরাতের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহরা। বারবার গিয়ে প্রচার সারেন তাঁরা। তাই নির্বাচনে বিজেপির রেকর্ড আসনে জয়ের ক্রেডিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন