নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকাল থেকেই বেড়েছে জাতীয় রাজনীতির পারদ। গুজরাত ও হিমাচল প্রদেশের নির্বাচনী ফলাফল নিয়ে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কারণ, গুজরাতে মোদি-শাহের রাজত্ব কায়েম থাকলেও। হিমাচল প্রদেশে বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। হিমাচলের হিমেল হাওয়া কার পক্ষে যাবে?
আরও পড়ুনঃ TMC: নির্বাচনের আগে কংগ্রেসের বিরাট ধাক্কা, শক্তি বাড়াল তৃণমূল



হিমাচল প্রদেশে মোট আসন সংখ্যা ৬৮। ক্ষমতায় আসার জন্য প্রয়োজন ৩৫ টি আসনের। এই মুহুর্তে ৩৪ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বাকি ৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৫টি আসনে। গত কয়েক বছর ধরে একাধিক রাজ্যজুড়ে যেভাবে কংগ্রেসের সংগঠন মুষড়ে পড়েছিল, তাতে অনেকেই মনে করেছিলেন আগামী দিনে কংগ্রেসের কোনও রাজ্যতেই ক্ষমতায় আসা বেশ কঠিন হবে। কিন্তু হিমাচল যেন অন্য ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, গুজরাতে ১৫৫ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ১৮ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৭ টি আসনে। গুজরাতে এই বিরাট জয়ের পিছনে মোদি শাহের ক্যারিশমা রয়েছে বলে মনে করছেন অনেকেই। আবার রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, গুজরাতে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির ঝাঁপিয়ে পড়াই বিজেপির পালে হাওয়া দিয়েছে। গতবারের চেয়ে এখনও ৫৫ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেসের আসন সংখ্যা কমতে পারে ৬০ এর অধিক।


Congress leads on 35 seats – the majority mark – in #HimachalElection2022; counting continues. pic.twitter.com/JKrp35npUA
— ANI (@ANI) December 8, 2022
বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস, হিমাচলে চমক দেখাতে পারে কংগ্রেস

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে টানাপোড়েনের মাঝে সদস্য সভাপতি পদে মল্লিকাজুন খাড়গেকে নির্বাচিত করেছে কংগ্রেস। ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী ব্যস্ত থাকার কারণে দলের শীর্ষ নেতৃত্বদের প্রচারের আলোতে সেভাবে আসতে দেখা যায়নি। তার মধ্যেও কংগ্রেসের এই ফলাফল রাজনৈতিক মহলের নজর কেড়েছে।







