নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কমিশন। ভাল খবর চাকরিপ্রার্থীদের জন্যে। TET পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার পরিচালিত সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ যেকোন রাজ্যের চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসতে পারবেন।
আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের দুয়ারে পৌঁছে গেল নিয়োগপত্র, হাইকোর্টের ধাক্কায় সাধু উদ্যোগ SSC-র!
TET পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ১৯শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। Central Teacher Eligibility Test এ ২ টি পরীক্ষা হবে। ১) প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ, যা হল পেপার-I। এবং ২) ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা হল পেপার – II। চাকরিপ্রার্থীরা চাইলে দুটি পরীক্ষাতেই বসতে পারেন।
পেপার I পরীক্ষা দেওয়া যোগ্যতা হিসেব বলা হয়েছে, ৪৫ শতাংশ বাঁ তাঁর বেশি নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং D.EI.ED কোর্স পাশ করতে হবে। তবে যারা D.EI.ED কোর্সের অন্তিম বর্ষে রয়েছেন তাঁরাও আবেদনের যোগ্য। অন্যদেরও সুযোগ থাকছে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং B.EI.ED কোর্স পাশ করলেও আবেদন করা যাবে। তবে স্নাতকদের ক্ষেত্রে ২ বছরের D.EI.ED কোর্স পাশ করলেই হলে।
TET পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ।

পেপার II- র ক্ষেত্রে স্নাতক হতে হবে সাথে ২ বছরের D.EI.ED কোর্স পাশ করতে হবে। আবেদনকারীর বয়েস হতে হবে ন্যুনতম ১৭ বছর। বৈধ মোবাইল নম্বরের পাশাপাশি বৈধ ই-মেল আইডি সহ অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও আবেদনের সময় নিজের একটি সই স্ক্যান করে আপলোড করতে হবে। যার মাপ হবে ৩.৫x৪.৫ পাশাপাশি ফাইলটির সাইজ ১০ থেকে ১০০ কেবির মধ্যে হতে হবে। আবেদনের জন্যে এখানে(https://ctet.nic.in/) ক্লিক করুন



