লাগামহীন দুর্নীতি রুখতে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেনজির পদক্ষেপ পর্ষদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএসসির শিক্ষক নিয়োগে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতিতে যোগ থাকায় আপাতত শ্রীঘরে শিক্ষামন্ত্রী থেকে শিক্ষাদপ্তরের একাধিক কর্তা। সাদা খাতা জমা দিয়েও স্রেফ টাকার জোরে চাকরি পেয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের কপালে ভাঁজ, ফের দাম বাড়লো আমূল দুধের

আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তাদের। এই সব ঘটনা মাথায় রেখে এবার পরিক্ষার সময় নজিরবিহীন সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হবে। সংরক্ষিত করা হবে সেই ভিডিও ফুটেজ।

যাতে ভবিষ্যতে নিয়োগ গিরে প্রশ্ন উঠলে সেই ফুটেজ আদালতে পেশ করা যায়। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদ সকলে।চলতি বছর ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

লাগামহীন দুর্নীতি রুখতে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেনজির পদক্ষেপ পর্ষদের

টেট উত্তীর্ণদের ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ কের বেরিয়ে যাওয়া অবধি পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিংয়ে ধরে রাখা হবে। পাশাপাশি নথি যাচাই প্রক্রিয়াও ভিডিও ক্যামেরায় ধরা থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত