Amul Milk Price: মধ্যবিত্তের কপালে ভাঁজ, ফের দাম বাড়লো আমূল দুধের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সেট দাম বাড়লো আমুল দুধের। কোম্পানির ঘোষণা অনুযায়ী, এখন এক লিটার ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৬৩ টাকা। যা আগে ছিল ৬১টাকা। তবে দুধের দাম বৃদ্ধির বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। এই নিয়ে একবছরের মধ্যে তৃতীয়বার দাম বাড়লো আমূলের।

আরও পড়ুনঃ ভারতে আসতে চলেছে কোহিনুর মণি, জানাল বিদেশমন্ত্রক

উত্‍পাদন খরচ বেশি হওয়ায় এর আগে অগাস্ট ও মার্চ মাসে দুধের দাম বাড়িয়েছিল কোম্পানি। এর আগে অগাস্টে আমুলসহ বড় বড় দুধ উত্‍পাদনকারী তাদের পণ্যের দাম ৫টাকা বাড়িয়েছিল। মাদার ডেয়ারির মতো দুধের ব্র্যান্ডগুলিও আমুলের দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে।

মধ্যবিত্তের কপালে ভাঁজ, ফের দাম বাড়লো আমূল দুধের

কর্তৃপক্ষ এরআগে এক বিবৃতিতে জানানো হয়েছে, শক্তি, প্যাকেজিং, লজিস্টিক্স, গবাদি পশুদের খাবার ইত্যাদির খরচ বেড়ে যাওয়ায় দুধ উৎপাদনের সামগ্রিক খরচ বেড়ে গেছে। সে কারণেই দাম বাড়ানো হয়েছে।
উল্লেখ্য,আমুল শক্তি দুধ প্রতি লিটার ৫০ টাকা, আমুল গোল্ড ৬২ টাকা ও আমুল তাজা প্রতি লিটার ৫৬ টাকা,
৫০০ মিলি আমূল গোল্ডের দাম এখন হবে ৩১ টাকা, Amul Taza ২৫টাকা ও Amul Shakti ২৮ টাকায়
বর্তমানে পাওয়া যাচ্ছে গুজরাতের আমদাবাদ, সৌরাষ্ট্র, দিল্লি এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই ও অন্যান্য সমস্ত বাজারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত