Manik Bhattacharya: টেটের পরীক্ষায় ওএমআর শিট নষ্টের অভিযোগ, আদালতের নির্দেশে গ্রেফতার হতে পারেন মানিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে  লুক আউট নোটিস জারি করা হয়েছে। আর এবার তাঁকে আজ রাত ৮ টার মধ্যে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে। তদন্তে অসহযোগিতা করলে মানিককে নিজেদের হেফাজতেও নিতে পারবে সিবিআই। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বলে মনে কড়া হচ্ছে।

আরও পড়ুন: নরেন্দ্র মোদী নাকি অভিষেকের মামা ! কাঁথি কটাক্ষ মীনাক্ষী

মঙ্গলবারই ২০১৪ সালে টেটের খাতার ওএমআর শিট নষ্ট করার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিষয়ে মানিককে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,“পর্ষদ এমন কোনও আইন আদালতের সামনে দেখাতে পারেনি, যেটা মেনে OMR Sheet নষ্ট করা হয়েছে। OMR Sheet নষ্ট করার জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি। ওএমআর নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক এবং ঢিলেঢালা। সাংবিধানিক সংস্থার কাছ থেকে এই ভূমিকা প্রত্যাশিত নয়।”

টেটের পরীক্ষায় ওএমআর শিট নষ্টের অভিযোগ, আদালতের নির্দেশে গ্রেফতার হতে পারেন মানিক
টেটের পরীক্ষায় ওএমআর শিট নষ্টের অভিযোগ, আদালতের নির্দেশে গ্রেফতার হতে পারেন মানিক

টেটের পরীক্ষায় ওএমআর শিট নষ্টের অভিযোগ, আদালতের নির্দেশে গ্রেফতার হতে পারেন মানিক

15 30

মোট ১২ লক্ষের বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। টেটের উত্তরপত্র কেন নষ্ট করা হল, সে বিষয়ে তদন্ত করে এক মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (সিবিআই) রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে। ১ নভেম্বর জমা দিতে হবে সেই রিপোর্ট। মামলাকারী শান্তনু শিট এবং রাহুল চক্রবর্তীর মামলায় মঙ্গলবার কলকাতা হাই কোর্টে প্রাথমকি শিক্ষা পর্ষদের আইনজীবী জানান ২০১৭ সালের সমস্ত রেকর্ড নষ্ট হয়ে গেছে একই রিপোর্ট বার বার আদালতের কাছে তুলে ধরেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত