Board of Primary Education: বিতর্কের মাঝেই আগামী মাসেই টেট, একগুচ্ছ নির্দেশিকা পর্ষদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আবহে আগামী ১১ ডিসেম্বর হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। নিয়োগের পরীক্ষায় ইতিমধ্যেই রয়েছে একাধিক অসংগতির অভিযোগ। ফলে কমিশন চাইছে এবারে একেবারে শান্তিপূর্ণ ভাবে কোন রকম ভুল ছাড়াই পরীক্ষা সম্পন্ন করতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। তিনি জনিয়েছেন,‘এবার প্রতিবছর টেট পরীক্ষা হবে এবং এই ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে।পরীক্ষার দিন এলাকায় থাকবে করা নিরাপত্তা। জারি হবে ১৪৪ ধারা।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআইয়ের তৎপরতা, চাকরি প্রার্থীদের পাশাপাশি প্রাপকদেরও তলব  

পরীক্ষা নেওয়ার তৎপরতা থাকলেও সকলের প্রশ্ন ছিল নিরাপত্তা বজায় থাকবে তোঁ? নাকি প্রতিবারের মতো নিয়োগের টাল বাহানায় ভুগতে হবে পরিক্ষার্থীদের। এরই সদুত্ত্র দিয়েছে পর্ষদ। এবার পরীক্ষায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

বিতর্কের মাঝেই আগামী মাসেই টেট, একগুচ্ছ নির্দেশিকা পর্ষদের

সূত্রের খরব, আগামী টেট পরীক্ষার জন্য নির্বাচিত পরীক্ষা কেন্দ্র গুলিতে যাতে মাছিও না গলে এমনই নিরাপত্তা সূচিত করতে চলেছে পর্ষদ। নির্দিষ্ট দিনে সেইসব এলাকায় বজায় থাকবে ১৪৪ ধারা। পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ থাকতে পারে বলে জানা গিয়েছে।

বিতর্কের মাঝেই আগামী মাসেই টেট, একগুচ্ছ নির্দেশিকা পর্ষদের

tet 20221

পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে শুরু করে সফল, অসফল সকল প্রার্থীর পরীক্ষার খাতা সংরক্ষণের ব্যাপারেও বাড়তি সতর্কতা রাখতে চলেছে পর্ষদ। ভবিষ্যতে কোনও মামলা বা আইনি প্রশ্নের মুখোমুখি হলে সরকার তথা পর্ষদ সবকিছুই স্বচ্ছতার সঙ্গে তুলে ধরতে পারে এমন্ টাই যত্নশীল হচ্ছে বলে জানা যাচ্ছে।এনসিটিই-র গাইডলাইন ও আইন মেনে চলা হবে এই টেট পরীক্ষায়। ডিসেম্বরে টেট পরীক্ষার পর যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা হবে। পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের ব্যাপারে কোন্ রকম গাফিলতি চাইছে না নবান্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত