এখনও অবধি সেমিফাইনালের জায়গা পাকা করতে পারন রোহিত শর্মারা। কারণে, এখনও অবধি সেমিফাইনালের দৌড়ে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের জন্য খলনায়ক হতে পারে বৃষ্টি। গত ম্যাচে বৃষ্টি ভারতের সহায় হলেও, আগামীকালের ম্যাচে বৃষ্টিই ভারতকে বিপদে ফেলবে না তো?
বাংলাদেশের বিরুদ্ধে আর কিছুক্ষণের মধ্যে অ্যাডিলেড ওভালে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের জন্য রোহিতদের টাফ ম্যাচ। শেষ মুর্হুতে দলে তিন বদলের সম্ভাবনা নিয়ে বিরাট আলোচনা শুরু হয়েছে। তবে কীল রাহুল ওপেনিংয়ে অপরিবর্তিত থাকছেন।
আর কিছু মুহুর্তের মধ্যেই প্রোটিয়াদের বিরুদ্ধে দল নিয়ে নামতে চলেছেন রোহিত শর্মা। সেই ম্যাচের নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চাই মাত্র ২৮ রান। আজই নতুন রেকর্ড গড়তে পারেন কোহলি।
আগামীকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বাজি তাঁদের ধুরন্ধর পেসাররা। অন্যদিকে, ভারতের ভরসা বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবরা। তবে গত দুই ম্যাচের ক্ষরা কাটিয়ে ওপেনিং জুটি রোহিত শর্মা এবং কেএল রাহুলের ফর্মে ফেরা জরুরী বলেই মনে করা হচ্ছে। তবে পার্থের পিচে আরও ভয়ঙ্কর হবেন আফ্রিকান পেসাররা। সেক্ষেত্রে কী গেমপ্ল্যান রয়েছে ভারতের?
আর মাত্র কয়েক ঘন্টা। এরপরেই মেলবোর্নের মাটিতে মুখোমুখি হতে চলেছে ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় প্রতিদ্বন্দ্বি ভারত এবং পাকিস্তান। ২২ গজের যুদ্ধে প্রথম একাদশে থাকবেন কারা? যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মেলবোর্নের মাটিতে পেসার নিয়ে চিন্তায় রয়েছে দুই পক্ষই। হেভিওয়েট ম্যাচের আগে টলমল অবস্থা ভারতের।
এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় যা ১৩ কোটি ৪ লক্ষ ৮২ হাজার ৪৮০ টাকা। পাশাপাশি রানার্স দল পাবে এর অর্ধেক টাকার আর্থিক পুরস্কার।