T20 World Cup: বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবেন কোটি কোটি টাকা, পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টি-২০ বিশ্বকাপের আগেই আইসিসি আজ ঘোষণা করলেন বিশ্বকাপের চাম্পিয়ানরা কত টাকা পাবেন। এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় যা ১৩ কোটি ৪ লক্ষ ৮২ হাজার ৪৮০ টাকা। পাশাপাশি রানার্স দল পাবে এর অর্ধেক টাকার আর্থিক পুরস্কার। ১৩ নভেম্বর রয়েছে ক্রিকেটের মেগা ইভেন্টে ফাইনাল।

আরও পড়ুন: গুজরাট নির্বাচনের আগেই বড়ো চমক, প্রধানমন্ত্রীর হাতে আজ উদ্ভোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের

গত বারের বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভে খেলা আটটি দল পাবে ৭০ হাজার ডলার করে। অর্থাৎ, যে দল এ বারের বিশ্বকাপের একটি ম্যাচেও জিততে পারবে না, তারাও খালি হাতে ফিরবে না। আইসিসির ঘোষণা অনুযায়ী, সুপার-১২ পর্বে অংশগ্রহণকারী সব দল ৭০ হাজার মার্কিন ডলার করে পাবে।

গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার পুরস্কার হিসাবে মিলবে বাড়তি ৪০ হাজার মার্কিন ডলার। যে দুটি দল সেমিফাইনালে হেরে বিদায় নেবে তারা পাবে ৪ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে উঠলেই ২ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি পাওয়াটা নিশ্চিত। উল্লেখ্য আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৮ অক্টোবর।

বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবেন কোটি কোটি টাকা,পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির
বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবেন কোটি কোটি টাকা,পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির

যে আটটি দল সুপার টুয়েলভে সরাসরি যোগ্যতা অর্জন করেছে সেগুলি হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-এ -তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহি। এবং গ্রুপ-বি-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে।

বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবেন কোটি কোটি টাকা,পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির

18 25

বিশ্বকাপকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক পর্ব শুরু ১৮ অক্টোবর। ২৩ অক্টোবর সেই পর্বের খেলা শেষ হবে। ১২ দলকে নিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের মূলপর্ব বা সুপার-১২ রাউন্ডের খেলা। যেখানে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো খেলবে। ফাইনাল ১৫ নভেম্বর মেলবোর্নে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর