গুজরাট নির্বাচনের আগেই বড়ো চমক, প্রধানমন্ত্রীর হাতে আজ উদ্ভোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবার তৃতীয় নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে সেই সাথে গান্ধীনগর থেকে গুজরাটের কালুপুর পর্যন্ত প্রায় আধ ঘন্টা ভ্রমণ করবেন তিনি। গান্ধীনগর রাজধানী এবং মুম্বাই সেন্ট্রালের মধ্যে চলা এই বন্দে ভারত এক্সপ্রেসটিতে ১৬টি কোচ থাকবে। পাশাপাশি তিনি কালুপুর স্টেশন থেকে দূরদর্শন কেন্দ্র স্টেশন পর্যন্ত একটি মেট্রোরেল সফর করবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: পুজোর মুখেই মধ্যবিত্তের কপালে ভাঁজ, বাড়ল রিজার্ভ ব্যাংকের রেপ রেট

এই প্রকল্পগুলি চালু করার পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে নবরাত্রি  উদযাপনেও যোগ দেবেন। গুজরাটে প্রথম বারের জন্য চালু হতে চলেছে বন্দে ভারত ট্রেন। এটি সেমি হাই স্পিড ট্রেন। এটি একটি স্বচালিত ইঞ্জিন ট্রেন। এর আলাদা ইঞ্জিন নেই। এটিতে স্বয়ংক্রিয় দরজা এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচ এবং একটি রেসিপ্রোকেটিং চেয়ার রয়েছে। এর বিশেষত্ব হল ১৮০ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় এই চেয়ার। চলতি বছরের শেষের দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন।

গুজরাট নির্বাচনের আগেই বড়ো চমক, প্রধানমন্ত্রীর হাতে আজ উদ্ভোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের
গুজরাট নির্বাচনের আগেই বড়ো চমক, প্রধানমন্ত্রীর হাতে আজ উদ্ভোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের

গুজরাট নির্বাচনের আগেই বড়ো চমক, প্রধানমন্ত্রীর হাতে আজ উদ্ভোধন হল বন্দে ভারত এক্সপ্রেসের

13 5

১৯৯৫ সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার তাদের প্রধান প্রতিপক্ষ আপ। আসন্ন গুজরাট নির্বাচনের আগে রাজ্যবাসীকে একগুচ্ছ নতুন উপহার দিতেই মোদীর এই দু’দিনের সফর। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের গুজরাট নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে বিজেপি। পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদি ভাবনগরে বিশ্বের প্রথম সিএনজি টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ৩৬ তম ন্যাশানাল গেমসের উদ্বোধন ঘোষণা করবেন, যা প্রথমবার গুজরাটে অনুষ্ঠিত হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর