RBI: পুজোর মুখেই মধ্যবিত্তের কপালে ভাঁজ, বাড়ল রিজার্ভ ব্যাংকের রেপ রেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই বাড়ল রিজার্ভ ব্যাংকের রেপ রেট। বর্তমানে আজ রেপো রেট ৫.৯০ শতাংশে পৌঁছোল। চলতি বছরের মে মাস থেকেই রেপো রেট বৃদ্ধি করে চলেছে আরবিআই। এবার ৩৪ দিনের মাথায় ফের রিজার্ভ রেপো রেট বৃদ্ধি করল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এই হার বৃদ্ধির জেরে ইএমআইয়ের জন্য আমজনতাকে বেশি টাকা গুনতে হতে পারে।

আরও পড়ুন: ক্রমশ বাড়ছে পুজোয় বৃষ্টির সম্ভাবনা, কেমন যাবে আজকে আবহাওয়া ?

এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘গত দুই বছরে গোটা বিশ্বের অর্থনীতি ঝড়ের মুখোমুখি হয়েছে। এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিরূপ প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতির উপরে। তবে এই ধাক্কা সামাল দিতে সমর্থ হয়েছে ভারত। যদিও এর প্রভাব পড়েছে ভারতের উপরও।’ লাগাতার মূল্যবৃদ্ধিতে রাশ টানতে চলতি বছর একাধিকবার রেপো রেট বাড়িয়েছে আরবিআই।

পুজোর মুখেই মধ্যবিত্তের কপালে ভাঁজ, বাড়ল রিজার্ভ ব্যাংকের রেপ রেট
পুজোর মুখেই মধ্যবিত্তের কপালে ভাঁজ, বাড়ল রিজার্ভ ব্যাংকের রেপ রেট

উল্লেখ্য, এর আগে দেশে করোনা অতিমারীর প্রকোপ দেখা যাওয়ার পর ১১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট। মুদ্রাস্ফীতি ও নগদ প্রবাহের ভারসাম্য বজায় রাখতে রেপো রেট ও রিভার্স রেট কমানো হয়েছিল। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হারের কথা মাথায় রেখে লাগাতার রেপো রেট বৃদ্ধি করে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

পুজোর মুখেই মধ্যবিত্তের কপালে ভাঁজ, বাড়ল রিজার্ভ ব্যাংকের রেপ রেট

12 30

এই নিয়ে বিগত ৫ মাসে ১. ৯০ শতাংশ বাড়ল রেপো রেট। টানা চতুর্থবার রিজার্ভ ব্যাংকের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও রেপো রেট বৃদ্ধির পর এইচডিএফসি, আইসিআইসিআই-এর মতো বেসরকারি ব্যাঙ্ক ইএমআই বাড়িয়ে মধ্যবিত্তের উপর চাপ তৈরি করেছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর