নজরবন্দি ব্যুরো: মহিষাসুর নয়, এবার পুজোয় আসল অসুর হতে পারে বৃষ্টি! নতুন জামা-কাপড় পড়ে পুজো দেখা। কিংবা প্যাণ্ডেলে বসে আড্ডা মারার আনন্দ মাটি হতে পারে। উদ্বেগ আরও বাড়িয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের ওপর ষষ্ঠীর দিন তৈরি হবে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, ১ অক্টোবর শনিবার নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে।
আরও পড়ুন: ২০ হাজার ছাড়াল রাজ্যে ডেঙ্গু সংক্রমণ, বাড়ছে উদ্বেগ
পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নাচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৯° সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৭° সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা থাকবে ৮১%। আজ পঞ্চমীতে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

পঞ্চমী এবং ষষ্ঠীতে আংশিক মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সপ্তমী ও অষ্টমীতে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর তরফে জানান হয়েছে আকাশের মুখ গোমড়া থাকবে দশমী পর্যন্ত। জেলায় জেলায় মাঝারি বৃষ্টিও হতে পারে।
ক্রমশ বাড়ছে পুজোয় বৃষ্টির সম্ভাবনা, কেমন যাবে আজকে আবহাওয়া ?

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন কলকাতার একাংশে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। নবমী ও দশমীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি দুটোই বাড়বে রবিবার পর্যন্ত।



