নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গু। একলাফে এক সপ্তাহে রাজ্যে সংক্রমণ বাড়ল দ্বিগুণ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এই সপ্তাহে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৭৪৪-এ। গত সপ্তাহেও যা ছিল ৪,২২৪-এ। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সঙ্গে ছাড়িয়ে গেল ২০ হাজারের কোটা। বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী রাজ্যে এখনওপর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২০,০৩৩ জন।
আরও পড়ুন: আগামী বছরের গোড়াতেই কি হবে পঞ্চায়েত নির্বাচন? জল্পনা তুঙ্গে


কলকাতা, হাওড়া ও হুগলিতে এখনওপর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর গত ২৪ ঘণ্টায় বাংলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মোট ৬৩৫ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে ২০১৭ থেকে ২০২১ -এই পাঁচ বছরে (২০১৯ বাদ দিলে) এবছরই ডেঙ্গি সংক্রমণের প্রকোপ সব থেকে বেশি।

প্রসঙ্গত ২০১৯ সালে মশা বাহিত রোগের বাড়বাড়ন্ত তুঙ্গে পৌঁছেছিল। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ৩৬তম সপ্তাহ (১ থেকে ৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৭৪৫ জন। এবছরও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮৫৪-এ। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে রীতিমত উদ্বেগে রাজ্য স্বাস্থ্য দফতর।
২০ হাজার ছাড়াল রাজ্যে ডেঙ্গু সংক্রমণ, বাড়ছে উদ্বেগ



২০২০ সালে অতিমারির সময় বেশ খানিকটা কমেছিল মশাবাহিত রোগের সংক্রমণ। ২০২০ সালে ৮৬ জন ও ২০২১ সালে ১৪১ জন আক্রান্ত হন। শেষ দুই বছরের মোট আক্রান্তের তুলনায় আট গুণ বৃদ্ধি পেয়েছে চলতি বছরের ১ থেকে ৭ সেপ্টেম্বর। রাজ্য় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২১৪৭ জন, হাওড়ায় ২৭৬৪, হুগলিতে ২০৫৫ জন, জলপাইগুড়িতে ১৯২৮ জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। সেখানে এখনওপর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩৬৫৭ জন।







