P‌anchayat Election: আগামী বছরের গোড়াতেই কি হবে পঞ্চায়েত নির্বাচন? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০২৩ সালের গোড়াতেই কি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন? আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের জেলাগুলিতে এক নিদেশিকা পাঠানো হয়েছে। আর সেটা নিয়েই শুরু জল্পনা। উল্লেখ্য এর কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে ভোট আগেই আনার জন্য অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন: পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ

ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি সব রাজ্যের পঞ্চায়েত আধিকারিকদের সীমানা পুনর্বিন্যাস এবং সবকটি জেলায় আসন সংখ্যা কত আছে তার একটা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কমিশন। সাধারণত এই কাজ ১০ বছরে একবার করে করা হয়ে থাকে। এর আগে ২০১৩সালে  পঞ্চায়েত নির্বাচনের আগে এই সীমানা পুনর্বিন্যাস এবং জেলার আসন সংখ্যা গণনার কাজ করা হয়েছিল।

আগামী বছরের গোড়াতেই কি হবে পঞ্চায়েত নির্বাচন? জল্পনা তুঙ্গে
আগামী বছরের গোড়াতেই কি হবে পঞ্চায়েত নির্বাচন? জল্পনা তুঙ্গে

এই খসড়া তালিকা ১৯ অক্টোবর তারিখের মধ্যে জেলাগুলিকে প্রকাশ করতে হবে। ওই ‘খসড়া তালিকা’ নিয়ে কারও অভিযোগ থাকলে তা ২ নভেম্বরের মধ্যে জানাতে হবে। আর সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে ১৬ নভেম্বরের মধ্যে।

আগামী বছরের গোড়াতেই কি হবে পঞ্চায়েত নির্বাচন? জল্পনা তুঙ্গে

3 41

প্রশাসনিক কর্তাদের সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যজুড়ে পরীক্ষার মরশুম শুরু হয়ে যাবে। আর সেটা চলবে মার্চ মাসের শেষ পর্যন্ত। সেক্ষেত্রে নির্বাচন করতে গেলে পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি জারি করতে হবে। কারণ পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে প্রচার করা যাবে না। আর তাই পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার পরিকল্পনা করছে রাজ্য নির্বাচন কমিশন। তবে সেটা হলে শীতের মরশুমে মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত