নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েক ঘন্টা। এরপরেই মেলবোর্নের মাটিতে মুখোমুখি হতে চলেছে ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় প্রতিদ্বন্দ্বি ভারত এবং পাকিস্তান। ২২ গজের যুদ্ধে প্রথম একাদশে থাকবেন কারা? যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মেলবোর্নের মাটিতে পেসার নিয়ে চিন্তায় রয়েছে দুই পক্ষই। হেভিওয়েট ম্যাচের আগে টলমল অবস্থা ভারতের।
চোটের কারণে এই মুহুর্তে দলের বাইরে রয়েছেন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাডেজা। তবে যশপ্রীত বুমরাহের বদলে জায়গা পেতে চলেছেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার ম্যাচের পর শামির ওপরেই ভরসা করতে চায় ভারত। অন্যদিকে, পাক পেসার শাহিন আফ্রিদি পাকিস্তানের জন্য মূল অস্ত্র।

তবে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বযুদ্ধ নিয়ে এখনও রণনীতি সাজাতে পারেনি ভারত। প্রথম একাদশে কারা থাকবেন? তা নিয়ে ধন্ধে রয়েছে রোহিত শর্মারা। প্রচুর তথ্য রয়েছে এখন আমার হাতে। প্রথম একাদশ বাছাই নিয়ে আমি কোনও রকম একগুঁয়েমিতে বিশ্বাস নই। প্রতি ম্যাচে এক, দু’জন ক্রিকেটার বদল হতে পারে।
ভারতীয় দলের প্রথম একাদশে কারা থাকবেন? রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমারদের দলের জায়গা একপ্রকার পাকা। তবে অভিজ্ঞতার ভিত্তিতে হার্শাল প্যাটেলের পরিবর্তে মহম্মদ শামি জায়গা পাবেন। তবে অশ্বীন নাকি যযুবেন্দ্র চাহাল? কে জায়গা পাবেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। হেভিওয়েট ম্যাচের আগে টলমল অবস্থা ভারতের।
হেভিওয়েট ম্যাচের আগে টলমল অবস্থা ভারতের, কীভাবে মহাযুদ্ধে লড়াই করবে ভারত?

অন্যদিকে, প্রথম একাদশ নিয়ে একেবারে জায়গা তুঙ্গে। পাকিস্তানের ওপেনিং জুটি অর্থাৎ মহম্মদ রিজওয়ান এবঙ্গ বাবর আজমের জায়গা একেবারে পাকা। তবে ফাকার জামান, মহম্মদ নাওয়াজ, ইফতিকার আহমেদ, হায়দার আলি, আসিফ আলি, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিশ রৌফ।



