নজরবন্দি ব্যুরো: টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় ক্রিকেটের। আসন্ন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সূত্রের দাবি, পিঠের ব্যথায় কাবু বুমরাহ আগামী ৪-৬ মাস মাঠের বাইরে থাকবেন। সুতরাং বিশ্বকাপে তাঁর খেলার প্রশ্নই উঠছে না।
আরও পড়ুন: গ্রীনিস বুকে নাম উঠবে তাঁর, পুজো উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের


গতকাল, তিরুবন্ততপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি বুমরা। যদিও বোর্ডের পক্ষ থেকে এই খবর এখনও নিশ্চিত করা হয়নি। বুমরার পিঠের চোট মারাত্মক জায়গায় গিয়েছে বলে খবর। এমনিতেই এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সিরিজে ডেথ ওভারে বিশ্রী বোলিং করেছে ভারত।

টি-২০ বিশ্বকাপে বড় ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন জশপ্রীত বুমরা

আশা ছিল বিশ্বকাপে বুমরাহ এবং অর্শদীপের জুটি ডেথ ওভারে টিম ইন্ডিয়াকে ভরসা দেবে। কিন্তু সেখানেই ধাক্কা খেলেন রোহিতরা। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে সুপার-১২ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বুমরা-র পরিবর্তে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে স্ট্যান্ডবাই থাকা মহম্মদ শামি-র মুল দলে ঢোকার সম্ভাবনা প্রবল হল। করোনার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারেননি শামি। গতকাল, বুধবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে শামি প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে খেলছেন না।









