Dilip Ghosh: গ্রীনিস বুকে নাম উঠবে তাঁর, পুজো উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ চতুর্থীর দিন নিয়ম মাফিক নিউটাউন ইকোপার্কে প্ৰাতঃভ্ৰমণে গেছিলেন  দিলীপ ঘোষ। আর প্ৰাতঃভ্ৰমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একের পর এক চিরাচরিত কটাক্ষে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুজো উদ্ভোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন আবার গ্রীনিস বুকে নাম উঠতে চলেছে তাঁর। তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একদিনে ৫০০ পুজো উদ্বোধন করেছেন। সেই কারণেই নাম উঠবে তাঁর।

আরও পড়ুন: ১লা নভেম্বর থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার, ঘোষণা নবান্নের

দিলীপ ঘোষ বলেন, “বিশ্বে যখনই আর্থিক সংকট হোক বা রাজনৈতিক সংকট, সবসময় ভারত এগিয়ে আছে। আফগানিস্তানে তালিবান সংকটে ওষুধ কে পাঠাবে, ভারত পাঠাবে। যুদ্ধ বন্ধ করবে কে রাশিয়া ইউক্রেনের? ভারত করবে, মোদি জি করবেন। সারা দুনিয়ায় ওষুধ ভ্যাকসিন কে দেবে? ভারত দেবে। শুধু তাই নয় আইডলজি নিয়ে ক্রাইসিস শুরু হয়েছে যখন সমস্ত বিচারধারা ব্রাত্য প্রমাণিত হয়েছে তখন ভারতীয় জীবন পদ্ধতি জীবন দর্শন দুনিয়াকে রাস্তা দেখাবে ভারত। এই জন্য ভারতীয় হিন্দুকে তার উপযুক্ত মডেল হিসাবে তৈরি হতে হবে।”

গ্রীনিস বুকে নাম উঠবে তাঁর, পুজো উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
গ্রীনিস বুকে নাম উঠবে তাঁর, পুজো উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

গ্রীনিস বুকে নাম উঠবে তাঁর, পুজো উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

16 26

মমতা বন্দ্যোপাধ্যায় এর ঢাক বাজানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ‘এখন আর কেউ বাজাচ্ছে না তাই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। স্বেচ্ছাচারীতার অন্তিম পরিণতি এটাই হয়।‘ দিলীপ ঘোষের পুজোর প্ল্যান নিয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “আজ চতুর্থীতে হাওড়ায় একটি পুজোর উদ্বোধন করবেন তিনি। ডানকুনিতে মহিলা মোর্চার চা চক্রে যোগ দেবেন। রাতে যাবেন মালদা। মালদায় আট দশটা পুজো উদ্বোধন করবেন সেখানেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত