Duare Sarkar: ১লা নভেম্বর থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার, ঘোষণা নবান্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো শেষ হলেই রাজ্যে শুরু দুয়ারে সরকার। এই মর্মে নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। ইতিমধ্যেই রাজ্যে চারটি পর্যায়ে দুয়ারে সরকার হয়ে গেছে। এই নিয়ে পঞ্চম দুয়ারে সরকার হতে চলেছে রাজ্যে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের দুয়ারে সরকারের মাধ্যমে জনগণকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হল। জানা যাচ্ছে ১লা নভেম্বর থেকেই আরম্ভ হচ্ছে দুয়ারে সরকার।

আরও পড়ুন: জোরাল হচ্ছে নিন্মচাপ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি গোটা রাজ্যে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, দুর্গাপুজোর পরে দুয়ারে সরকার ক্যাম্প হবে। পুজোর পরেই বস্তে চলেছে দুয়ারে সরকার। এদিন নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আগামী ১লা নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকারের ক্যাম্প ৷ সংশ্লিষ্ট শিবিরগুলিকে মোট ২৫টি পরিষেবা পাওয়া যাবে ৷

১লা নভেম্বর থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার, ঘোষণা নবান্নের
১লা নভেম্বর থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার, ঘোষণা নবান্নের

১লা নভেম্বর থেকে রাজ্যে শুরু দুয়ারে সরকার, ঘোষণা নবান্নের

12 29

এর মধ্যে রয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ একাধিক রাজ্য সরকারি জনকল্য়াণমুখী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার সুযোগ ৷ নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিংক, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড প্রদান, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ এবং জাতি শংসাপত্র প্রদানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত